হাতসাফাই জানিনা রে আমি
আমার হাতের লাল গোলাপ
কখনও কবুতর হয়ে উড়ে যাবেনা
তুই নিশ্চিত থাকতে পারিস
ভালবাসা হয়ে তোর হাতেই শোভা পাবে।
রাজনৈতিক নেতা নই রে আমি
আমার দেয়া প্রতিশ্রুতি
কখনও মিথ্যা হবেনা
তুই শিউর থকিস
শহরে থেকেও শহুরে হয়ে উঠা হয়নি রে
গলির মোরে আড্ডা দিতে গিয়ে
সিগারেটটা এখনো ধরতে পারিনি
এখনো আমি সোজা হয়ে দাড়াতে পারিনা রে
তোর সামনে গেলে এখনো আমার হাটু কাঁপে
জানিস, প্রেজেন্টেশনে আজও আমায় কেউ
একটা নাম্বার কম দিতে পারেনি
বিতর্কের মঞ্চে কিংবা সংগ্রামী মিছিলে
একটুও আমার গলা কাপেনা
কিন্তু তোর সামনে আমি আজও একটা বাক্য
পূর্ণ করতে পারিনি
কেন রে? কেন এমন হয় তুই জানিস?
সিপি কিংবা কেএফসি আজও আমি
শুন্য টেবিলে একা একা বসে থাকি
একটা ভীষণ দীর্ঘশ্বাস আমায় জাপটে ধরে
পাশের টেবিলের কাচ ভাঙ্গা হাসি আজও
আমার বুকে শূন্যতার হিমেল হাওয়া বইয়ে দেয়
ওয়েটারকে বকশিস দিয়ে বেরিয়ে আসি
আচ্ছা তুই কি জানিস
তোর শরীরে আমারি রক্ত বইছে?
তোর এক্সিডেন্টের পর যখন
হন্যে হয়ে সবাই রক্ত খুজে বেড়াচ্ছে
নীরবে এক পাউন্ড রক্ত তার ভালবাসাকে খুজে পেয়েছে।
আমি শুনেছি আমারি রক্ত দিয়ে
তুই তোর প্রেমিককে চিঠি লিখেছিলি
আমি দূর থেকে শুনেছি
আমারি রক্তের উপর
তোর প্রেমিকের ধর্ষণ উল্লাস
আমি অনুভব করেছি
আমারি রক্ত নিয়ে তোর
আত্নহত্যার অপচেষ্টা
অতঃপর আমারি রক্ত আজ
আমার শরীরে প্রবাহমান
আমি ফিরিয়ে দিতে পারিনি তোকে
ভালবেসে জড়িয়ে ধরেছি
আমারি বুকের কালো ঘাসে
আজও আমার হাটু কাঁপে
আজও আমি ভাষা হারিয়ে ফেলি
পাশাপাশি শুয়ে আজও আমি বলতে পারিনি
ভালবাসি তোকে।
এটা আমার ব্যর্থতা নয়
এটাই আমার পূর্ণতা।
আমার বোবা ভালবাসার জলমগ্নতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




