somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা

২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

26 মার্চেই কিছু একটা লিখবো ভাবছিলাম, শরিরটা অনুমতি দিল না । মুক্তিযুদ্ধ নিয়ে পরবতর্ী প্রজন্মের বিভা্রন্তি এবং পরবতর্ী 35 বছরে মুক্তিযুদ্ধের সাথে জড়িতদের একটা বিরাট অংশের সর্বাত্মক অধ:পতন সবকিছু মিলিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে ইতিহাস সম্পর্কে একধরনের নাস্তি তৈরী হচ্ছে, যেটা মুক্তিযুদ্ধের প্রকৃত শত্রুদের জায়গা করে দিচ্ছে । বেশকিছু এই ধরনের পোস্ট এবং তাদেরকে ঘিরে তর্ক-বিতর্ক গুলো খেয়াল করছিলাম । একপক্ষ , যে দিকে আছেন ''মুক্তিযুদ্ধ বিরোধী'' বলে পরিচিতরা, সেদিকের মূল সমস্যা হচ্ছে ধমর্ান্ধতা জনিত দার্শনিক বিভ্রান্তি আর যেটার প্রভাব সবচাইতে বেশী, পারিপার্শিকতাকে ছাপিয়ে যুক্তির লড়াই চালাবার অক্ষমতা ; অন্যপক্ষে ''মুক্তিযুদ্ধের সপক্ষশক্তি''র (কারো কারো সকলের নয় ) ধমর্ান্ধতার সমস্যা না থাকলেও যুক্তির লড়াই চালাবার ক্ষেত্রে ঘাটতি রয়েছে । তর্কের টেবিলে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে না পারা বড় ধরনের অযোগ্যতা বৈকি । ব্যাক্তিগত আক্রমণ হচ্ছে এই জাতীয় ঘাটতির প্রথম ধাপ ।

আমার আগের একটা পোস্ট ''ইতিহাসে ব্যক্তির ভুমিকা এবং শেখ মুজিব '' এ যে শ্রেণীর কথা উল্লেখ করেছিলাম, মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, তারা কিন্তু মুক্তিযুদ্ধ করে নি । করেছে দরিদ্র কৃষক । রাজাকারদের মধ্যে দরিদ্র কৃষকদের অংশগ্রহণ ছিল নগণ্য, আর আল বদর বাহিনিতে শুণ্য । শান্তি কমিটিতে ছিলো ব্যতিক্রমহীন ভাবে জোতদার মহাজন শ্রেণীর অংশগ্রহণ । ট্রেড ইউনিয়ন গুলিতে তখনও কমিউনিস্ট পার্টির একচেটিয়া । সুতরাং সমগ্র মেহনতি মানুষের সক্রিয় সমর্থন ছিল মুক্তিযুদ্ধে । সংশয় যা দেখার দেখেছি মধ্যবিত্তের মধ্যেই । অনেকেই বিকল্প চিন্তা করছিলেন , ভয়ে ছিলেন । মুক্তিবাহিনিতে যাতে ছাত্র ইউনিয়ন আর কমিউনিস্ট পার্টির কেউ যোগ না দিতে পারে সে জন্য আওয়ামী লীগ আলাদা নজরদারির ব্যবস্থা করেছিল । শ্রমজীবি মানুষের অংশগ্রহণই তাদের প্রধঅণ ভয়ের কারণ ছিল । কিন্তু ততদিনে প্রচুর বামপন্থী মুক্তিবাহিনিতে যোগ দেওয়ায় পরবতর্ীতে মুজিব বাহিনি গঠন করা হয় । শ্রমজীবি মানুষের মুক্তিযুদ্ধে ব্যপক অংশগ্রহণ এবং চিহ্নিত-প্রমাণিত গণশত্রুদের শান্তি কমিটিতে যোগদান থেকে কি প্রমাণিত হয় ? মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন, এই চেতনা ধারনের যোগ্যতা , ভদ্রভাবে বলতে গেলে প্রস্তুতি তাদের ছিল না । পাকিস্তান আত্মসমর্পণ করার পরে তাই দেখা যায় তৃণমূল পযর্ায়ে সেই পুরোন জোতদার-মহাজনদের প্রত্যাবর্তন , মতাসীন আওয়ামী লীগের খুঁটি হয়ে ওঠেন তারা বছর খানেকের মধ্যেই । যুদ্ধাপরাধীদের বিচার তাই আওয়ামী লীগের জন্য বিপজ্জনক ছিল । শেখ মুজিব এই কারণে সেই সময় একধরণের পপুলিস্ট স্টান্টিং এর আশ্রয় নেন । সাধারণ ক্ষমাকে মুজিবের মহত্ব বলে প্রমাণের চেষ্টা নির্লজ্জ দালালি ছাড়া আর কিছু নয় ।

মুক্তিযুদ্ধ তাই অসমাপ্ত । আমি স্বাধীনতা যুদ্ধ বলি না । মুক্তিযুদ্ধ বলি । কেন বলি ? কারণ বাংলাদেশের সরকারি নাম এখনও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । যারা সংবিধানে কাটাছেড়া করে 'মুক্তিযুদ্ধ'কে 'স্বাধীনতা যুদ্ধ' করেছেন তারা অর্ধশিক্ষাজনিত কারণে বাংলাদেশের অফিশিয়াল নামটি বদলাতে ভুলে গেছেন ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৬:০৬
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঐতিহাসিক ৭ই মার্চে এমন ঘটনা কাম্য ছিলো না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩১

গতকাল একটি বিশ্রী ঘটনা ঘটে গেলো। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যতবার শুনেছি, ততবার অনুপ্রাণিত হয়েছি। এই ভাষণ বারবার শোনা দরকার বলে মনে করি। কিন্তু, মজার ব্যাপার হচ্ছে, যারা ৭ই মার্চের... ...বাকিটুকু পড়ুন

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা

লিখেছেন সামিয়া, ০৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৯




হয়তো কেউ কেউ মরে গিয়েও বেঁচে থাকে। কথাটা শুনতে হয়তো অতিরঞ্জিত লাগে, কিন্তু আমার কাছে এটা কোনো নাটকীয় উক্তি নয়, বরং দীর্ঘদিনের চেনা এক বাস্তবতা। বাইরে থেকে সব ঠিকঠাক,... ...বাকিটুকু পড়ুন

অল্টারনেটিভস : নূতন রাজনৈতিক দল

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৩

অল্টারনেটিভস : নূতন রাজনৈতিক দল

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’



বিগত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে।
গতকাল শুক্রবার (০৬.০৩.২০২৬ইং) ‘অল্টারনেটিভস’ নামের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামায়াত

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৪


আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক গভীর চিন্তার পর, আমি অবশেষে উত্তর পেয়েছি। সেই দল হলো বাংলাদেশ জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

×