যৌতুক ও বাংলার সমাজ
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার এক হাইস্কুল ফ্রেন্ডের বিয়ে৷ যৌতুক হিসেবে নিচ্ছে দুই লক্ষ টাকা আর দুই ভরি স্বর্ন৷মেয়ের বাবা গরিব জমি বিক্রি করে যৌতুক পরিশোধ করছে৷ আমি ফ্রেন্ডকে বললাম অনেকে অনেক কষ্ট করেও ভালবাসার মানুষকে পায়না৷আর তুই পেয়েও যৌতুক নিচ্ছিস৷ও বললো খুশি হয়ে দিচ্ছে৷আমি বললাম বাবা মা তার সন্তানকে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছে কত কষ্টে কত ভালবেসে৷সেই সন্তানকে অন্যের ঘরে দিয়ে দিচ্ছে সারাজীবনের জন্য,এ যে কী কষ্ট!এর পরেও শেষ সম্বল জমি টুকুও বিক্রি করে যৌতুক দিতে হচ্ছে৷
এটাতো গেল নিম্নবিত্ত পরিবারের কথা৷
আমরা সবাই বলি জাতি শিক্ষিত হলে যৌতুকের হার কমবে,কিন্তু দেখুন শিক্ষিত ও উচ্চবিত্তরা যৌতুক নিচ্ছে অভিনব কায়দায়৷এরা বলছে আমরা কিছু চাইনা শুধু মেয়েকে আর মেয়ে যে ঘরে থাকবে সেই ঘ়রটা সাজিয়ে দিলেই হবে৷এরা নগদ টাকা নিচ্ছেনা অথচ লক্ষ লক্ষ টাকার গহনা ও আসবাবপত্র নিচ্ছে৷সুতরাং যৌতুকের অভিশাপ আমাদের ছাড়ছে না৷শুধু যৌতুক দেওয়া ও নেওয়ার ধরন পাল্টাচ্ছে৷ইসলাম কিন্তু যৌতুককে সম্পূর্নরুপে হারাম বলে ঘোষনা দিয়েছে৷এবং মেয়েকে উপযুক্ত মোহরানা প্রদানের মাধ্যমে বিবাহ করতে বলা হয়েছে৷
তবেই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি যদি শুধু ধর্মীয় অনুশাসন মেনে চলি৷আসুন আমরা নিজেকে বদলাই,সমাজকে বদলে দেই৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন