ইন্দোনেশিয়ার
হ্যাকাররা নিজেদেরকে পৃথিবীর
সেরা হ্যাকার মনে করে। তাদের
মতে ইন্দোনেশিয়ার কোন সাইট হ্যাক
করা সহজেই সম্ভব না। এমন দাবির পর
হঠাৎ করেই বাংলাদেশের
সরকারি সাইট হ্যাক করতে শুরু
করেছে ইন্দোনেশিয়ার হ্যাকাররা।
বাংলাদেশের সরকারি-
বেসরকারি প্রায় ২০০ ওয়েবসাইট
হ্যাক করেছে ইন্দোনেশিয়ার
৪টি হ্যাকার গ্রুপ। বাংলাদেশের
হ্যাকারদের পক্ষ
থেকে তাদেরকে নিষেধ করার পরও
তারা তাদের
হ্যাকিং পরিচালনা করতে থাকে।
এর প্রতিবাদে ‘বাংলাদেশ গ্রে হ্যাট
হ্যাকারস’ ইন্দোনেশিয়ার
সরকারি সবগুলো সাইটসহ প্রায় ১
হাজার ওয়েবসাইট হ্যাক করেছে। এর
মধ্যে আছে জাতিসংঘের স্থানীয়
ওয়েবসাইট, বিখ্যাত
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা,
ইন্দোনেশিয়ার বিখ্যাত ওষুধ
কোম্পানি, টেলিভিশন, রেডিও,
পত্রিকার ওয়েবসাইট রয়েছে।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের ৩
জন এডমিন ইন্দোনেশিয়ায় সাইবার
অ্যাটাক শুরু করলে প্রথম মিনিটেই মাস
গান ডিফেসার দিয়ে ৬২০টি সাইট
হ্যাক করে ফেলে। তারা একটি সার্ভার
অ্যাটাক করার মাধ্যমে ইন্দোনেশিয়ার
সবগুলো সরকারি সাইট হ্যাক
করতে সক্ষম হয় বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের
হ্যাকারদের দাপটে ইন্দোনেশিয়ার
হ্যাকাররা পিছু হটতে শুরু করেছে।
তবে বাংলাদেশের হ্যাকারদের
কাছে যেহেতু তাদের সার্ভার রয়েছে,
তাই আজ রাতে ইন্দোনেশিয়ায় আরও বড়
ধরণের সাইবার আক্রমণের পরিকল্পনার
খবর পাওয়া গেছে।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস-এর
দাবি, তারা ইতোমধ্যে হ্যাক
হওয়া বাংলাদেশি ওয়েবসাইটের ৮০
শতাংশ রিস্টোর করতে সক্ষম হয়েছে।
সুত্র: সায়েন্সটেক
দু’শরও বেশি ওয়েবসাইট হ্যাক করেছে ইন্দোনেশিয়া, পাল্টা জবাব বাংলাদেশের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।