ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে যাঁরা বাড়িতে গিয়েছিলেন, তাঁদের জন্য গতকাল শনিবারের মধ্যে ঢাকায় ফেরা জরুরি ছিল। এ কারণে গত শুক্রবার এবং গতকাল ট্রেন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে রাজধানী ফেরত মানুষের বেশ ভিড় ছিল। আজ রাজধানীর পরিচিত ব্যস্ত চেহারা খুঁজে পাওয়া যাবে।
রাজধানীর বেশ কয়েকটি বিপণিবিতানে ঈদের ছুটির পর গত দুই দিন কিছুটা ভিড় দেখা গেছে। ব্যবসায়ীরা আজকালের মধ্যে বাজার আবার জমজমাট হতে শুরু করবে বলে আশা করছেন। শহরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে ক্লাস শুরু হবে।
ঈদের ছুটির রেশের পাশাপাশি ছুটির দিন হওয়ায় গত দুই দিন, বিশেষ করে শুক্রবার রাজধানীর পথে জনমানুষ বা যান কোনোটিরই চাপ ছিল না। মতিঝিল, পুরানা পল্টন, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, গুলিস্তান, সদরঘাটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, যানবাহন ও পথচারী সহজেই চলাচল করতে পেরেছে। মতিঝিলে একাধিক বাসচালক ও পথচারীর সঙ্গে কথা বললে তাঁরা মন্তব্য করেন, ঢাকার বাইরে থেকে অধিকাংশ যাত্রী ফিরে এসেছে। আজ রোববার থেকে যানবাহনের চাপ বাড়বে পুরোমাত্রায়।
ফেরায়ও ভোগান্তি: গত শুক্র ও শনিবার বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারেনি। দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের সকাল সাতটা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছার কথা। গত দুই দিনই পৌঁছেছে প্রায় ছয় ঘণ্টা পর। একই স্থান থেকে ছেড়ে আসা দ্রুতযান ঢাকা পৌঁছার কথা সন্ধ্যা ছয়টায়। গতকাল ফিরেছে পাঁচ ঘণ্টায় এবং শুক্রবার দুই ঘণ্টা দেরিতে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতীর পৌঁছার নির্ধারিত সময় ছিল বেলা দুইটা। শনিবার কমলাপুরে আসে সাড়ে তিনটায়, শুক্রবার তিনটা ২০ মিনিটে।
কমলাপুর স্টেশন মাস্টার নৃপেন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, একটি ট্রেন বিলম্ব করলে অন্য ট্রেনগুলোর ওপর এর প্রভাব পড়ে। তবে ট্রেন দেরিতে এলেও ঢাকা থেকে সময়মতো ছেড়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। যেমন মহানগর গোধূলী গতকাল নির্ধারিত সময়ে, অর্থাৎ বিকেল চারটা ২০ মিনিটেই ঢাকা ছেড়ে যায়। তিনি বলেন, ঈদের পর গতকালই ট্রেনগুলোতে ছিল সবচেয়ে বেশি ভিড়।
দেরি হওয়া ছাড়াও যাত্রাপথের কষ্টের কারণে ঢাকা ফেরা যাত্রীদের মধ্যে অনেকে অসন্তুষ্টি ছিল। প্রভাতীর যাত্রী ব্যাংক কর্মকর্তা বরকতউল্লাহ বলেন, আসনবিহীন টিকিট সংগ্রহ করা যাত্রীদের ভিড়ে স্বস্তিতে ফেরা যায়নি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব থেকে অনেক যাত্রী উঠেছে, যাদের কোনো আসন ছিল না।
বাস যাত্রীদেরও ফিরে আসায় দুর্ভোগ পোহাতে হয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালে সৌদিয়া পরিবহনে আসা যাত্রী আবদুস সামাদ জানান,
কাঁচপুর থেকে আরামবাগ আসতে তাঁদের সময় লাগে প্রায় তিন ঘণ্টা।
সদরঘাট টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোও গত দুই দিন ছিল যাত্রীতে ঠাসা
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



