somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভর্তিচ্ছুদের কেউ ‘ক্যাটরিনা’, কেউবা ‘সাকিব’

০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে আবেদনকারীর জায়গায় ভারতীয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকাদের ছবি আসছে।

বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির সুযোগ নিয়ে ‘অন্যরাই’ এসব ছবি আপলোড করেছে। আর সংশ্লিষ্ট পরীক্ষার্থী প্রবেশ পত্রের প্রিন্ট নিতে গিয়ে দেখতে পাচ্ছেন নিজের নামের পাশে শাহরুখ খান বা ক্যাটরিনা কাইফের মতো বলিউড তারকা বা সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের ছবি।

নতুন করে ছবি আপলোড বা সংশোধনের সুযোগ না থাকায় বিপাকে পড়তে হচ্ছে এই শিক্ষার্থীদের। ফলে ওই ছবি সম্বলিত প্রবেশপত্রেই তাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষার্থীদের সঙ্গে করে দুই কপি পাসপোর্ট আকৃতির ছবি নিয়ে আসতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ক’ ইউনিটের ফরম পূরণ করা প্রথম শিক্ষার্থী মো. সাব্বির হোসেনের জন্য বরাদ্দ হয়েছে ০০০০১ রোল নম্বরটি। তার প্রবেশপত্রে দেখা যায় শাহরুখ খানের ছবি আপলোড করা হয়েছে। আর ই ইউনিটের মো আলী হাসানের নামের পাশে ক্যাটরিনা কাইফ এবং একই ইউনিটের নুজাত রামিশা একরামের প্রবেশপত্রে সাকিব আল হাসানের ছবি এসেছে।

বিশ্ববিদ্যালয়ের ৯টি ইউনিটের প্রতিটিতেই অসংখ্য শিক্ষার্থীর প্রবেশপত্রে এভাবে ভারতীয় নায়ক-নায়িকা ও খেলোয়াড়দের ছবি আপলোড করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র ডাউনলোডের নিয়মে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.cu.ac.bd- এ প্রবেশ করে নির্দিষ্ট পেইজে গিয়ে এইচএসসির বোর্ড, রোল, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তথ্য সঠিক হলে গোপন নম্বর (পিন) দেয়া হবে এবং তা দিয়ে পরীক্ষার্থী ছবি আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।



কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে গিয়ে দেখা যায় ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ইউনিট কোড ছাড়া আর কোনো তথ্যই লাগছে না। এক্ষেত্রে কোনো গোপন নম্বরেরও বালাই নেই।

ফলে যে কেউ অনুমাননির্ভর রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ছবি আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

আর ছবি একবার আপলোড হয়ে গেলে তা পরিবর্তনেরও কোনো সুযোগ রাখা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মত ভর্তি পরীক্ষার ফরম পূরণ করা বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর কোনো শিক্ষার্থীর ছবি আপলোডে ভুল হলে তা সংশোধনের সুযোগ ছিল। কিন্তু এবার তা রাখা হয়নি।

এ সমস্যার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

ভর্তি কমিটির সচিব এস এম আকরাম হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ভুল ছবি সংববিল প্রবেশপত্রের মাধ্যমেই আগামী ১১ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে রোববার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার দিন পরীক্ষার্থীকে দুই কপি ছবি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

তবে প্রবেশপত্রে ছবি বিভ্রাটে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতেই প্রতি বছর প্রক্সি পরীক্ষার্থীদের ঝামেলা থাকে। এ বছর ছবি নিয়ে জটিলতার কারণে এ সংখ্যা আরও বাড়তে পারে।”

এ জন্য প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের গাফিলতিকে দায়ী করে তিনি বলেন, “তারা যথাযথভাবে দায়িত্ব পালন করলে এ সমস্যা হতো না।”

অবশ্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন এর মধ্যে একটি জালিয়াত চক্রের সম্পৃক্ততা খুঁজেছেন।

তিনি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক ধরনের জালিয়াতি চক্র জড়িত ছিল।

“ওই ধরনের কোনো জালিয়াত চক্র চবির ভর্তি পরীক্ষায় জড়িত থাকতে পারে বলে আমার মনে হচ্ছে।”
View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×