ক তে কাদের মোল্লা , তুই রাজাকার , তুই রাজাকার।
তাই দিয়ে শুরু। অতঃপর চলছে আন্দোলন। প্রথম লোক কম, মহাসমাবেশ ডেকে বিশাল লোকের সমাগম। প্রথম প্রথম তুচ্ছ তাচ্ছিল্য করলেও বিম্পির ডিগবাজিতে আর শাহবাগের হুংকারে জাশি গেলো ভয় পেয়ে। কয়েকদিন কোন কর্মসূচী নাই।
আবার শুরু করলো তারা। হরতাল , সংঘর্ষ। তাদের কর্মসূচীর সাথে পাল্লা দিয়ে কর্মসূচী দেয়া শুরু করলো ডা. ইমরান এইচ সরকার। অবস্থান, একমিনিট নিরবতা পালন, তিন মিনিট নিরবতা পালন, মোমাবাতি প্রজ্জ্বলন, সাবেক ছাত্রনেতাদের বক্তব্য প্রদান, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং সর্বশেষ বেলুল উত্তোলন সাথে চিঠি........ (কেউ জানেনা কোথায় যাবে এসব চিঠি আর বেলুন)
সরকারের ছত্রছায়ায় , সরকারী প্রটোকলে, নিরাপত্তা সহকারে, গ্যানম্যান নিয়ে , তিন বেলা খাবার পেয়ে , গান বাজনা শুনে আর শুধু স্লোগান দিয়ে আন্দোলন চলছে.........
খুব ভালো এ আন্দোলন। টিয়ার গ্যাস, পুলিশের বুলেট , পিপার স্প্রে, সাউন্ড গ্রেনেড , রায়ট কার এগুলোর কোন টেনশন নাই ।
এ জাতীয় পিকনিক আন্দোলন চলছে , চলবে .... ...... .......
কারো ভালো না লাগলে প্রত্যাহার করে নিন তবুও ডা. ইমরান যাদের ব্লগার হিসেবে সার্টিফিকেট দিবেন তাদের নেতৃত্বে পিকনিক আন্দোলন চলছে চলবে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



