somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সিডেন্টটি অস্বাভাবিক মনে হলো না

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


..........................দৈনিক ইত্তেফাক


.................... দৈনিক নয়াদিগন্ত

উপরের দুটি ছবি আজকের দুটি জাতীয় দৈনিকের। ঘটনা , স্থান একই। গতকালকে সংঘটিত ঘটনা আজকের পত্রিকায় এসেছে। গন পরিবহনটির নাম বাহন।
বিষয়টি কেন তুলে আনলাম?????? কারণ, ঠিক আগের রাতের একটি প্রত্যক্ষ করা বিষয় পরদিন ঘটেছে যা চোখে পড়লো আজকের পত্রিকায়।

আগের রাতে মালিবাগ প্রান্ত দিয়ে খিলগাঁও ফ্লাইওভারে উঠছিলাম মানিকনগর যাওয়ার উদ্দেশ্যে। তালতলা থেকে মেইন রোড উঠতেই পড়লো বাহন পরিবহনের একটি বাস। মটর সাইকেলে পাশ কাটিয়ে যেতে চাইলেও পারা গেলো না। সাইড দিলো না। দ্রুত গতিতে উঠে যাচ্ছিল ফ্লাইওভারে।
বিআরটিসির একটি ডাবল ডেকার উঠছিলো উড়াল সেতুতে। ডাবল ডেকারটিকে পাশ কাটিয়ে বাম পাশ দিয়ে দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করছিলো । ফ্লাইওভারে ওঠার সময় আঁকাবাঁকা পথ অথচ কোন কেয়ার নেই।
সামনে যাওয়ার জন্য রীতিমত যুদ্ধ বলা চলে। প্রচন্ড হর্ন আর দ্রুত গতির কারণে বিআরটিসির গেটে দাড়িয়ে থাকা যাত্রীরা পর্যন্ত ভয় পেয়ে নিজেদের সেভ করার চেষ্টা করছিলো। কিন্তু থোরাই কেয়ার............

তার দ্রুত গতির কাছে মটর সাইকেল নিরাপদে রাখার ভরসা পেলাম না। ধীরে ধীরে পিছনে পিছনে চললাম।
দ্রুত গতিতে বাসাবো প্রান্তে নেমে আবার ছুটলো । সামনে আরেকটি বাহন পরিবহনের বাসকে পেছনে ফেলার জন্য আবারো বাম পাশ দিয়ে অতিক্রমের চেষ্টা করলো সেই একই বাস। কিন্তু অনেক চেষ্টা করেও সম্ভব হলো না সামনে থাকা রিকশা অথবা অন্য কোন ছোট যানের কারণে....... হয়তো।

একটু ফাঁকা পেয়ে চলে গেলাম সামনে আর হয়েছিলো পরবর্তী পরিস্থিতি তা দেখার সুযোগ হয়নি। কিন্তু আজ সকালে যখন পত্রিকার পাতায় চোখ বুলাতেই বাহন পরিবহনের একটি প্রেসক্লাবের সামনে ডিভাইডার ভেঙ্গে এক্সিডেন্ট চোখে পড়লো সাথে সাথে স্মরণ হলো একদিন আগের পরিস্থিতি।

যে গতি আর বেপরোয়া ভাবে বাহন পরিবহন দুটি কে দেখলাম তখন পরদিন সেই কোম্পানীর কোন গাড়ীতে দুর্ঘটনায় পতিত হতে দেখে অস্বাভাবিক মনে হলো না। নিতান্তই স্বাভাবিক ঘটনাই মনে হলো এটাকে......
জানিনা দুর্ঘটনার হতাহত সংখ্যা কিন্তু এসব চালকদের হাতে কি আসলেই যাত্রীরা নিরাপদ?????????

একজন চালকের হাতে অসংখ্য মানুষের জীবন। তাদের একটু অসতর্কতা আর বেপরোয়া গতির কারণে বিপন্ন হতে পারে অসংখ্য মানুষের জীবন।

সুতরাং, সাবধান হাওয়া দরকার।............. দ্রুত গতিতে গাড়ী চালালে চালককে সাবধান করে দেয়া দরকার। নিজেরাও ড্রাইভিংএ থাকা অবস্থায় সাবধানে চালানো দরকার।

সকলের সুস্থতা কামনায়।............................
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×