somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টার জলসা আর স্টার প্লাস এখন ডায়গনেষ্টিক সেন্টারেও

২২ শে জুন, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেই সকাল ১১.৩০ টায় ভাগনীর ই.ই.জি করানোর জন্য যেতে হলো পপুলার ডায়গনেষ্টিক সেন্টারে(নার্সদের চাকরী আর অপমানিত না করার জন্য শাখার নামটি উহ্য রাখলাম)। সিরিয়াল বেশী না মাত্র ১০ জনের কিন্তু একজনের জন্য প্রায় ৪৫ মিনিট সময় লাগে আবার বাচ্চাদের ঘুমানো শর্ত তাই সিরিয়াল কম হলেও সময় চলে যায় অনেক।
আমাদের সিরিয়াল ৮ নাম্বারে।একবার ফিরে আসতে চেয়েছিলাম কিন্তু আসা যাওয়ায় সময় চলে যাবে আর এ গরমে রাস্তায় নামার চেয়ে এসির বাতাস খাওয়া ভালো।কিন্তু অপেক্ষার সময় তো আর শেষ হয় না, তাই ওয়েটিং রুমে বসে বসে ইচ্ছা না থাকলেও সময় টেলিভিশনের একই বিজ্ঞাপন আর নিউজ দেখছিলাম একটু পর পর।কোন উপায় নেই অতঃএব অপেক্ষা করা।
সময় তখন ৩.৩০ টা। দুপুর গড়িয়ে গেছে, রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমে আসলেও একেবারে শেষ হয়ে যায়নি। ওয়েটিং রুমে তখনো রোগীর সংখ্যা কমপক্ষে পাঁচ জন।সময় টেলিভিশনের বিজ্ঞাপন আর কতক্ষন….? তাই ব্যাগে থাকা একটা ম্যাগাজিনের বানান ভুল ধরার কাজে লিপ্ত হলাম আর লাল কালিতে দাঁগ দিচ্ছিলাম। এবং সঙ্গে থাকা প্রিয় লেপুটাকে অপেক্ষার সঙ্গী বানিয়ে সময় কাটাচ্ছিলাম।
এমন সময় সময় টেলিভিশনের আওয়াজ চেঞ্জ হয়ে গেলো। সেখান থেকে আর সময় টিভির পানিতে সময় টিভি ভেজার আওয়াজ পাওয়া গেলো না বরং সেখান থেকে ঠা….ঠা….ঠা.…ঠা…. ৪ বার করে আরো কত রকমের আওয়াজ।…………. চোখ চলে গেলো সেদিকে ।আরে একি সময় টেলিভিশনের বদলে এখন চলছে স্টার জলসা। ……. সামনের দর্শক সাড়িতে উপস্থিত ডায়গনেষ্টিক সেন্টারের ৩ জন নার্স আর আরো দুই জন কর্মচারী আর রোগী ও তার আত্মীয় স্বজনরা তো আছেই।
নার্স সহ দর্শকবৃন্দের চেহারার দিকে তাকিয়ে আমিতো তাজ্জব………. সবাই তম্ময় হয়ে তাকিয়ে আছে স্টার সিরিজের কোন এক চ্যানেলে, যেখানে ক্রন্দনরাতা নারী দুঃখ ভারক্রান্ত হৃদয়ে সুন্দর করে সেজে সংসারের হালহাকিত বর্ননা করছেন।দর্শক মন্ডলীর চেহারায় সুন্দরী সাজুগুজ রমনীর ক্রন্দন দেখে কাঁন্না ভাব চলে আসলো। আমি এক সাইডে থাকায় আর মাঝখানে একটি সুদৃশ্য পিলারের আড়ালে পরায় তেমন মনযোগী হতে পারলাম না টিভির প্রতি, আর টিভি দেখার অভ্যাসটা তো বাদ গেছে অনেক দিনে আগেই।
খুব বেশী অবাক হওয়ার কিছু নাই বিষয়টাতে কারণ এখন ঘর বাড়ী সব জায়গাতেই বিশেষ করে নারী অঙ্গনে স্টার জলসা আর স্টার প্লাসের জয়জয়কার। অতঃএব এখানেও চলতে সমস্যা কি ?
কিন্তু তাই বলে ব্যস্ত ডায়েগনেষ্টিক সেন্টারের ওয়েটিং রুমে বসে নার্সবৃন্দ সমাবেশের সহিত দেখবেন এটা মেনে নিতে পারলাম না। রোগীরা সকাল থেকে অপেক্ষামান আর এদিকে নার্সরা স্টার সিরিজ দেখায় মগ্ন। হয়তো তাদের কর্তব্য পালন শেষ হয়েছে তাই বলে রোগীদের ওয়েটিং রুমে বসে স্টার সিরিজ দেখতে হবে??????????? আবার যেখানে বাচ্চাদের ঘুমানো জরুরী সেখানে সাউন্ড দিয়ে তারা দেখছেন স্টার সিরিজ।
তারা যে নিয়মিত এ কাজে মগ্ন থাকেন তার প্রমান পেলাম আরেকজন কর্তব্যরত কর্মচারীর মুখের কথায়। হয়তো যথাযথ কর্তব্য না করায় তিনি একজন নার্সের উদ্দেশ্য করে বলছেন……… কাজকর্ম নাই শুধু টিভি দেখা?
প্রথমে কিছু না বললেও একজন রোগীর বাবা এবার হলেন একটু গরম……… কি আপা……. বাচ্চাদের ঘুম পড়াবো না নাকি ? টিভির সাউন্ডটা একটু কমান তো………….. কাজ হলো তাতে… বন্ধ হয়ে গেলো টিভি।
বাসা বাড়ীতে এখন থাকি না বলে স্টার জলসা আর স্টার প্লাসের নির্যাতন ভোগ করতে হয় না তেমন কিন্তু এর প্রভাব যে হাসপাতাল, ডায়গনেষ্টিক সেন্টারেও পড়েছে তাই দেখে কিঞ্চিত ভাবিত হলাম……………….



স্টার এর সৌজন্যেঃ















.............................
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×