পাশা খেলার গোপণ সূত্র
২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ভেতরে কাঁপতে থাকে আমি। রাত পোকারা কিলবিল করে যায় মাথার ভেতর। নিজেকে ধরে রাখার যুদ্ধে পরাজিত হয়ে খেলতে থাকি এক অন্য আমাকে নিয়ে। ক্রমশই ভুলতে থাকি পেছনের বিকেল এবং তারপর যে সন্ধ্যা আসে তাদের সন্ধিক্ষণকে। শরীর বেয়ে হামাগুড়ি দিয়ে যায় এক অজানা ভয়। নিজেকে মনে হয় কত কালের অচেনা কেউ। ঘেন্না হতে থাকে এই অপরিচিত সত্তাকে বেয়ে বেড়াতে। ক্রমাগত দন্দময় হাসির শব্দে আমি কেঁপে উঠি। হিংস্র এই পশুকে প্রতি বার হত্যা করতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আমি নিশ্বাস নিতে পারিনা। প্রচন্ড বেগে হাত পা ছুড়তে ছুড়তে জেগে উঠি। টের পাই, মগজের কাছে দিয়ে হেঁটে যাচ্ছে বিগত স্বপ্নেরা। আবারো তাকে ভুলে গিয়ে আমি গল্প লিখে যাই।
সেই মুহুর্তটি এগিয়ে আসছে। গুটিয়ে নিতে থাকি নিজেকে, পৃথিবীর কাছ থেকে। আমার ভয় ছড়িয়ে পড়ছে আমার হাতে, পা'য়, মাথায়। আমার রক্তের ভেতর দৌঁড়াতে থাকে আমি। আমার এবং আমার দন্দের ব্যক্তিগত সময়কে অধীকার করে নেয় আদিমতা। একটু পরেই আমি আর আমি থাকবেনা। আমি বুঝে গেছি জীবনবাবু এবং তার পূর্ববর্তী ও পরবর্তী মানুষদের জীবনের সাথে পাশা খেলার গোপণ সূত্র।
অতৃপ্ত প্রাণের মুল্য দেওয়ার রীতি আসলে পৃথিবীর কৃত্রিম সৃষ্টি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন