somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়ার সবচেয়ে সহজ মিস্টি বানানোর উপায়... এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না :):):)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিষ্টি আমাদের সবারই কমবেশি পছন্দ...বিভিন্ন উৎসবে, আনন্দে, সুসংবাদে মিষ্টি ছাড়া কি চলে??? আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি মিষ্টি তাহলে তো কথাই নেই..আচ্ছা ছানা ছাড়া কি মিষ্টি বানানো সম্ভব? অনেকে ছানার কথা মনে করেই মিষ্টি বানাতে চান না...এতে ঝামেলাও যেমন, তেমনি খরচ... চলুন দেখি ছানা ছাড়া এবং কম খরচের একটি অতি সহজ মিষ্টির রেসিপি B-) B-) B-)
উপকরনঃ
খামিরের জন্যে-
১/৪ কাপ ময়দা
১/২ কাপ গুড়ো দুধ
১/৪ টেবিল চামচ বেকিং পাউডার
১ টেবিল চামচের একটু কম সয়াবিন তেল
১ টি ডিমের সাদা অংশ
ভাজার জন্যে পরিমানমত তেল
সিরার জন্যে-
৩ কাপ চিনি
৫ কাপ পানি

প্রণালি #১ঃ ময়দা, বেকিং পাউডার, গুড়ো দুধ একটা পাত্রে নিয়ে মেশাতে হবে... এরপর তেল টুকু দিয়ে মাখাতে হবে... এরপর ডিমের সাদা অংশ মিশ্রনে দিয়ে মসৃণ করে ময়ান দিতে হবে... খেয়াল রাখতে হবে যাতে খামিরটিতে কোন রকম এয়ার বাবল না থাকে... এবার মিশ্রনটি ছোট ছোট অংশে ভাগ করে এমনভাবে মার্বেল সাইজের বল বানাতে হবে যাতে কোন ফাটা দাগ না থাকে... নাহলে মিষ্টি ভেঙ্গে যাবে...:|:|:|

প্রণালি #২ঃ মিষ্টির সিরার জন্যে একটি পাত্রে ৩ কাপ চিনি ও ৫ কাপ পানি গুলিয়ে চুলায় দিতে হবে...

প্রণালি #৩ঃ এখন একটি কড়াইয়ে সয়াবিন তেল নিয়ে তাতে মিষ্টি গুলো ডুবাতে হবে। এরপর কড়াইটিকে চুলায় দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে... দশ মিনিট পর মিষ্টিগুলো নেড়ে দিতে হবে যাতে নিচে না লাগে... এরপর পছদ অনুযায়ী রঙ না আসা পর্যন্ত মিষ্টিগুলো ভাজুন... সাদা মিষ্টি চাইলে সাদা থাকতেই নামান আর কালোজাম চাইলে গাঢ় বাদামি রঙ না আসা পর্যন্ত ভেজে তুলুন...

প্রণালি #৪ঃ মিষ্টি ভাজা শেষ হলে সেগুলো তুলে সিরার পাত্রে দিয়ে দিন...দশ মিনিট রান্না হলে হাতে একটু পানি নিয়ে পাত্রের চারপাশে ঘুরিয়ে দিন... তার ৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন...

হয়ে গেলো সুস্বাদু এবং সহজ মিষ্টি B-)) B-)) B-)) ... এই উপকরন দিয়ে কমপক্ষে ১ কিলো মিষ্টি হবে

উৎসর্গঃ সে সকল রন্ধনশিল্পীকে... যারা হাতে খুন্তি ধরতে পেরেই নিজেদের গর্ডন রামজে/ গ্রাহাম ইলিয়ট অথবা সঞ্জিব কাপুর/ টমি মিয়া মনে করেন...X((X((X((


নাজমা আপার কুকবুকে আমার রেসিপি :) :) :)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×