somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্লে ডল
কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

আমার ভিতর দুইটা পোকা, একটা চালাক, একটা বোকা :D :|

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ভিতরের পোকারা মাঝে মাঝে গুনগুন করে, আবার কখনো বনবন করে! কখনো ঝি ঝি আবার কখনো হি হি! প্যান প্যানও করে কখনো সখনো! সেই সব শব্দগুলোকে শিরোনাম দিয়ে ভাষায় প্রকাশ করেছি। :)

(১)অথর্ব
প্রেম ছিল কিন্তু ভালবাসিনি,
সুযোগ ছিল কিন্তু ঘৃণা করিনি,
অশ্রু ছিল তবু কাঁদিনি
ভাষা ছিল কিন্তু কথা বলিনি,
আবেগ ছিল তবু আকাঙ্ক্ষা করিনি,
শুধু যুক্তি ছিল না, তাই ভেঙ্গেও পড়িনি।

(২)বাস্তবতা
এই জীবনে দেখতে হল, কত শত বাস্তবতা!
মায়ের কোলে শিশু কাঁদে, তীব্র শীতেও নেই কাঁথা!
এসির ভিতর নগ্ন পিঠের মেম হাসে, তাকে বলে আধুনিকতা!

(৩) রাণী মা এর দেশ
রাণী মা এর বিরুদ্ধে গেলে,
ডান হাতে ভাত খাওয়ার অপরাধেও মামলা দু,তিনটা মেলে!
কথা যদি বল, হেসে খেলে,
মরবা পচে জেলে!

(৪) ভালবাসা
ভুল উত্তরেও পুরো নম্বর দিয়েছি,
“ভালোবাসো?” এর উত্তরে যেদিন বলেছিলে
“চোখের সীমানায় আজীবন তোমাকে খুঁজি"

(৫) জীবন্মৃত
যদি ডাক্তার আমাকে মৃত ঘোষণা করে,
তবে জেনো এক কোটিবার মৃত্যু আসার পরে
অবেশেষে সে স্বকৃতি পেল।

(৬) আপনি মানুষ নাকি রোবট?
ঐ ইট, কাঠ পাথরের ভবনগুলোতে মানুষ থাকার কথা,
কিন্তু রোবটেরা বসত করে,
মিথ্যে কথার মঞ্চে, মানুষ মানুষ অভিনয় করে!

(৭) বিবেক
নিজের ত্রুটি যায়না ধরা সহজে
তাইত আরশি দেখি মাঝে মাঝে।

(৮) কলঙ্ক কাকে বলে?
যুবতী গিয়েছিল একদিন কলঙ্কের কাছে,
যেদিন সমাজ বলেছিল, পুরুষ তোমাকে না,
তোমার সতীত্বকে চায়।

(৯) পৃথিবীর তীব্রতম মাদক
বেচে থাকার নেশা,
এক জটিল নেশা,
তাইতো জীবনের পেয়ালায়, স্বপ্ন পান করি চুমুকে চুমুকে!

(১০) পাগল
ছেলেটা একদিন খুব কেঁদেছিল, কিন্তু পৃথিবী দেখেনি,
তারপর থেকে হেসেই চলেছে আজো থামেনি।
খুব ইচ্ছে জাগে ওর গলা ফাটিয়ে কাঁদতে,
অশ্রু নেই যে আর, তাই পারে শুধু হাসতে!

(১১) সুন্দরবনের ক্ষোভ
সুন্দরবন হেটে চলে এসেছিল নগরে
বলেছিল, “ডিজিটাল বাংলাদেশের সাথে সেলফি নেব,
ফেসবুকে ঝুলাবো না, পশুরের জলে ভাসিয়ে দেব!”

(১২)রাতজাগা প্রহরের শাস্তি
কাল থেকে রাতজাগা প্রহরগুলো আর মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না
দুইপাতা ঘুমের ঔষধের কার্যকারিতা শুরু হয়েছে।

(১৩) পাপের বোঝা
দিন যায়, আমার বোঝা যায় বাড়ে,
সেই বোঝা কাধে নিয়ে
চরি আমি ভব নদীর পাড়ে!

( ১৪) স্বপ্নভঙ্গ
আশার প্রদীপ জ্বেলে তোমার কাছে গেলাম,
এক ফুঁ তে নিভিয়ে দিলে!
বৈরাগী হয়ে যখন পথে নামলাম,
একতারাটাও ভেঙ্গে দিলে!

(১৫) আত্নার মুক্তি
এ নগরীর ভাজে ভাজে স্বার্থপরতার ঝনঝনানি,
শাসকের চোখ রাঙ্গানি, আর সইতে পারেনি,
আমার আত্না গিয়েছিল গহীন অরণ্যে! ফিরে আসেনি,
নগরীর কালো ধোয়ায় সে বেচে থাকতে চায়নি।

(১৬) একাকিত্ব
একে দুঃখবিলাস বলে?নাকি স্বেচ্ছা বনবাস?
জানি না!
আমার পৃথিবীতে শুধু আমিই থাকি
আর কাউকে নেয় না!

বিঃ দ্রঃ শিরোনামটি ধার করা।

এই অখাদ্য পোষ্টখানার ড্রাফটে বসবাসের বয়স বাড়লে এ আর আলোর মুখ দেখত না। ডিলিট বাটন চেপে আমিই......
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৪
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×