somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্লে ডল
কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

পাঠানুভূতিঃ হুমায়ুন আজাদের "আমারা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুমায়ুন আজাদের “আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম” পড়ার পর আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে বইটা ১৪ বছর আগে লেখা আর ৪২ বছরের ইতিহাস। আমার কাছে মনে হয়েছে একেবারে হুবহু বর্তমান। বইটাকে আমার মনে হয়েছে ভীষণ নিরপেক্ষ, নির্মোহ এক সমালোচনা গ্রন্থ। যারা বাংলাদেশ নামক এ অসহায় দেশের অসহায়ত্বের ক্রমইতিহাস নিরপেক্ষভাবে জানতে আগ্রহী তাদের জন্য বইটা অবশ্য পাঠ্য।

বইটি শুরু হয়েছে ২০০২ এর ‘অপারেশন ক্লিন হার্টের সমালোচনা দিয়ে। তারপর লেখক ফিরে গেছেন একাত্তর এ।
একে একে করে গেছেন একসময়ের উত্তেজিত ছাত্রনেতা শেখ মুজিবের পরবর্তীতে রাজনৈতিক মহানেতা হয়ে ওঠার গল্প, তার উত্থানের গল্প, প্রস্থানের গল্প। যারা শেখ মুজিবকে একেবারে দেবতার আসনে বসিয়ে দেন আবার যারা তাকে শুধু কুচক্রীর কাতারে ফেলে দেন তাদের জন্য লেখকের কথাগুলো অসাধারণ লেগেছে মুজিবকে আমরা প্রচণ্ড সমালোচনা করতে পারি, তিনি সমালোচনার উর্ধে নন, অনেক সীমাবদ্ধতা তাঁর ছিল; কয়েক দশক ধ'রে তো কোটি কোটি বাম প্রাণভ'রে তার সমালোচনা করছে। কিন্তু সত্য হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙলাদেশের মহাস্থাপতি। …...মুজিবের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস ও অভাবিত হত্যাকাণ্ডগুলোর একটি। সবচেয়ে বিশাল ও ভারি যে লাশটি বাংলাদেশ নিজের বুকের কবরে বয়ে চলছে, সেটি মুজিবের লাশ

মেজর জিয়াকে লেখক স্রেফ ঐতিহাসিক আকস্মিকতা এবং পরিস্থিতির ভাগ্যবান পুত্র বলেছেন। একজন সেনানায়কের কাছ থেকে দেশনেতাসুলভ আচরণ প্রত্যাশা করা যায় না সেটাই লেখক বোঝাতে চেয়েছেন এভাবে জিয়ার কাছে চাইতে পারি না যে তিনি হবেন জর্জ ওয়াশিংটন। জিয়া যা, তাই হয়েছিলেন- মিনি আইউব খাঁ। সামরিক একনায়কেরা দেখা দেয় দেবদূতের মতো, এমনকি ইয়াহিয়ার মতো খুনিকেও মনে হয় জেসাস ক্রাইস্ট। তারা বলে, দেশকে উদ্ধারের জন্যেই তারা দায়িত্বভার নিয়েছে, তাদের কোন ক্ষমতার লোভ নেই, সৈনিক থাকতেই তারা পছন্দ করে,যথাসময়ে তারা জনগণেত হাতে ক্ষমতা দিয়ে আবার সেনানিবাসে ফিরে যাবে। যথাসময়টি আর আসে না

পেটে, মগজে, শিরা, উপশিরায় ভারতকে বহন করে মুখে মুখে ভারত বিদ্বেষ একধরণের ভণ্ডামি লেখক দারুনভাবে তুলে ধরেছেন এ বইয়ে।

স্বৈরাচারে বহুমাত্রিকতা দানকারী এরশাদেরও সমালোচনা করেছেন কঠোর ব্যঙ্গাত্মকভাবে।
শেখ হাসিনার কথা বইয়ে কম এসেছে। প্রত্যেকের শাসনামলের শুরুতে প্রধান বিচারপতিদের কথাও উঠে এসেছে।বইয়ের ইতি টেনেছেন আবারো অপারেশন ক্লিন হার্টের নিন্দা, বিএনপি জামাত জোটের নিন্দা করে।

মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের শাসন, মেজর জিয়ার শাসন, এরশাদ, শেখ হাসিনা, বেগম জিয়ার শাসনকালের বিবরণ তির্যক ভাষায় ক্রমানুসারে বর্ণনা করেছেন।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×