যদি আলাদীনের প্রদীপটি হাতে পেতাম
তবে দাঁতাল দৈত্যকে ডেকে এনে প্রথম আদেশ হতো এই-
যাও- এক্ষুনি
পৃথিবীর সকল কষ্টকে ক্রাসার মেশিনে টুকরো টুকরো করে
আমার সামনে হাজির কর।
আর ডাবের জলের মত পান কর শোকের সকল অশ্রুজল
যেনো আর কোনোখানে ভেজা-চোখী মানুষ দেখি না।
তারপর দ্বিতীয় অর্ডার -
হিংসা , দ্বেষ , পরনিন্দা যত আছে যেখানে লুকিয়ে
একসাথে ভরে ফেলো ছিপি আঁটা কাচের বোতলে
অতঃপর পুঁতে ফেলো সত্তর গজ মাটির ভিতর।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




