প্রবাদের পদ্ম রুপ -০১ ও ০২
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জোঁকের গায়ে জোঁক বসে না
মশার গায়ে মশা
শশার গায়ের দাগ মিটে না
ঘষেন যদি শশা ।
কাকের মাংস খায় না কাকে
হাঁসে হাঁসের ডিম
দুষ্ট লোকের মিষ্টি কথা
তিক্ত যেন নিম ।
উলু বনে খাটাস রাজা
নিজের গৃহে কুকুর
ঘটির গলা ছোঁয় না জলে
নামে যে তাল পুকুর।
কাঁটা দিয়ে আরেক কাঁটা
তুলতে যাবে যেই
দেখতে পাবে মারছে ঠেলা
আগের কাঁটাতেই ।
কানা ছেলের নাম যদি হয়
পদ্মলোচন ভাই
তোমার মত পদ্মলোচন
বাংলাদেশে নাই।
কৈ-এর তেলে কৈ ভেজে খায়
ভাতের ফেনে ভাত
তাই বলে কি ভেস্তে গেল
সাত-পুরুষের জাত ?
প্রবাদের পদ্মরুপ-০২
==============
কাদায় যদি পড়ে হাতি
চামচিকাও মারে লাথি।
জাম্বুরা কয় ওভাই বেল
গাছে কাঁঠাল গোঁফে তেল।
ঘর জামাইয়ের পোড়া মুখ
বাঁচা মরা সমান সুখ।
ঘরে নাই ঘটি বাটি
কোমরে তার চাবির আটি।
ঘরের ইঁদুর কাটলে বাঁশ
জিন্দা মানুষ মরা লাশ।
ঘরের ষাঁড়ে পেট ফাঁড়ে
পুরান চালে ভাত বাড়ে।
ঘোড়ার পেট, গাধার পিঠ
খালি থাকে কদাচিৎ।
চকচকালেই হয় না সোনা
বেঙাচি নয় মাছের পোনা।
ঘোমটা দিয়ে খ্যামটা নাচ
ছুঁই না পানি, ধরি মাছ।
চন্দ্র সূর্য অস্ত গেল,জোনাক জ্বালায় বাতি
মোগল পাঠান হদ্দ হল ফার্সি পড়ে তাঁতি।
ছুঁচোয় যদি আতর মাখে
তাতে কি তার গন্ধ ঢাকে?
পেটে খেলে পিঠে সয়
ছাই চাপা কী আগুন রয়?
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন