প্রবাদের পদ্য রুপ -৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অশ্বথের ছায়াই ছায়া
নিজের মায়ের মায়াই মায়া
অহংকারে গদ গদ
ভুমিতে না পড়ে পদ
অল্প পানির পুটিমাছ
ফর-ফরানি বারো মাস।
আগে গেলে বাঘে খায়
পাছে গেলে সোনা পায়
আপন বেলায় আঁটি সাটি
পরের বেলায় দাঁত কপাটি
নিজে বাচলে বাপের নাম
পন্ডশ্রমে ঝরে ঘাম
আম না থাকায় আমড়া চুষি
আপন দোষে পরকে দুষি।
আমার আমার যারা করে
চিনির বলদ হয়ে মরে।
ইঁদুর গর্ত খুড়ে মরে
সাপ এসে তা দখল করে।
উচিৎ কথা কইতে গেলে
তেল-বেগুনে উঠে জ্বলে।
এক চোখে যে কাঁদে এবং
অন্য চোখে হাসে
বিপদ কালে এমন মানুষ
থাকবে না তো পাশে।
একটি ইঁদুর যদি নড়ে
চোরের প্রাণে বজ্র পড়ে।
কড়ি দিয়ে কিনবো দই
গোয়ালিনী কীসের সই?
কপট প্রেমে লোকচুরি
মুখে মধু মনে ছুরি ।
কাছা দেওয়ার কাপড় নাই
মাথার উপর ঘোমটা চাই।
কাঁটা ঘায়ে লবন ছিটা
কাঁচের ঘরে ইটের ইটা।
কান টানলে মাথা আসে
বারেক তিনে বোকায় হাসে।
কাম নাই কুত্তার আইলে আইলে দৌড়
ঘরের কোণে বসে থেকে ভ্রমন করে গৌড়।
কালির অক্ষর নেইকো পেটে
চন্ডী পড়ে কালীঘাটে।
কাশীধামে কাক মরেছে
কুমিল্লাতে হাহাকার
উপচে পড়ে মাসির দরদ
আহা আহা বাছা কার।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন