প্রবাদের পদ্য রুপ - ০৭
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ চেনো সঙ্গে
পোষাক চেনো রঙে।
সবার মতে মত
কেঊ চড়ে না রথ।
স্বভাব বেটার শক্ত ভীত
মরলে উজায় বিপরীত।
গড়িয়ে যদি পাথর যায়
ময়লা কি তার লাগে গায়।
সুযোগ বুঝে মারলে কুপ
উপড়ে যাবে হাজার ঝুপ।
বিয়ের আগে ভাবতে হবে
কোথায় এনে বউটা থোবে।
শত হলেও রক্তের টান
ভিন্ন মানুষ একই গান ।
কাঁটা দিয়ে কাঁটা তুলো
ভোর হয়েছে দোয়ার খোলো ।
বদান্যতা পরম ধন
এতে মিলে হরির মন ।
লক্ষীর পুঁতে ভিক্ষা মাগে
চোর পালালে বুদ্ধি জাগে ।
যতই দামী হোক না তেল
পড়ে গেলে কান্না ফেল ।
এদিক ওদিক তাকিয়ে নাও
লাফের লাগি বাড়াও পাও ।
সকল কিছু জানতে গেলে
সব কিছুতে ডিম্ব মিলে ।
জোয়ান বুড়ো হও না যে-ই
লেখা পড়ার বয়স নেই ।
ভালবাসা অন্ধ হলে
অল্প দিনে প্রমাণ মিলে।
জ্ঞানই শক্তি তাকে কেনো
পরকে ছেড়ে আপন চেনো ।
বিপদ যখন আসতে চায়
আরো বিপদ খাবি খায় ।
আবিষ্কারের মহামাতা
প্রয়োজনের শূণ্য খাতা ।
প্রয়োজন তো আইন মানে না
বাচ বিচার কী তাও জানে না ।
ধান ভান্তে শিবের গীত
এক মাঘে তো যায় না শীত
যেথায় ধোঁয়া সেথায় আগুন
বারোটি মাস নয়তো ফাগুন
দুঃখের ঘা ধীরে শুকায়
টাকার পিছে সত্য লুকায়
শেয়াল নিজেই মস্ত ঠক
আঙ্গুর ফল তাই তো টক।
মুখে মধু মনে বিষ
খরায় মরে সশ্য শীষ ।
আজ এর শিশু কাল- এর বাপ
মির্জাফরের নেইতো মাফ ।
কয়লা বলে ওরে ছাই
এতো কাল কেন ভাই।
ধীরে সুস্থে করলে কাজ
মাথায় জুটে জয়ের তাজ।
ঝিকে মারলে বউ কি বুঝে
আরো বেশি কিন্তু খুঁজে।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুন
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন