somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অপ্রয়োজনীয় নির্বাচন

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকা'র সাক্ষাতকার ভিত্তিক রিপোর্টটি পড়ছিলাম গার্ডিয়ান পত্রিকায়। বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট বলা হয় তাকে। তার সম্বন্ধে অনেক কিছু মেনে নিলেও তিনি ওই বিশেষণটি মেনে নেননি। বলেছেন- দরিদ্র সে-ই যার অনেক কিছু দরকার। আমার যেহেতু ওসব কিছু লাগে না, সুতরাং আমি দরিদ্র নই।

চারবার জেলে ছিলেন। গুলি খেয়েছেন কয়েকবার। একটা গেরিলা দলের সাথে ছিলেন যার কাজ ছিলো ব্যাংক লুট করে টাকা পয়সা গরিবদেরকে বিলিয়ে দেয়া। সঙ্গত কারণেই তা্ই তাদেরকে লোকে ডাকতো রবীনহুড গেরিলা দল।

সেই ব্যক্তি ২০০৯ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট। কয়েকদিন আগে পৃথিবীর প্রথম দেশ হিসেবে মারিজুয়ানা সেবনকে আইনসিদ্ধ করেছেন তিনি। বলেছেন- ড্রাগ ডিলারদের হাত থেকে মানুষকে রক্ষা করতেই এই আয়োজন। তবে ড্রাগ গ্রহণের নির্দষ্ট মাত্রা আছে। বিষয়টা এলকোহলের মতোই। বেশি নিয়ে মাতাল হওয়া যাবে না।

তার যে প্রেসিডেন্ট ভবন ছিলো সেটাকে হোমলেস-দের দান করে দিয়েছেন। তিনি থাকেন একটা ফার্ম হাউজে। তার বাড়ির সামনের সিকিউরিটি বলতে দুজন গার্ড আর একটা তিন পায়া কুকুর।

আজ সকালেই পড়লাম।

একটু পরেই আমার দেশের নির্বাচনের কথাও জানতে শুরু করলাম।

একজন মানুষের এক জীবনে ঠিক কতটা আরাম আয়েশ অথবা ক্ষমতাভোগ করতে হয়? যেকোন বিষয়ই এক সময় বিরক্ত লাগার কথা। খাবার থেকে শুরু করে রমন- সব বিষয়েই।

তবে ক্ষমতা বোধ হয় অন্য কিছু। সেখানটায় বিরক্তি আসে না কখনোই। অন্তত কারো কারো।

আমি ভাবছিলাম আমাদের প্রধানমন্ত্রী কখনো ক্লান্ত বোধ করেন কি-না।কখনো তার মনে হয় কি-না এবার অন্যকিছু করি। অন্যভাবে মানুষের সেবা করি।


যে প্রহসনটা করলেন তিনি পুরো দেশের সাথে সেটার জন্য কখনো তার অনুতাপ হয় কি-না। ঘুমাতে যাবার কয়েক মিনিট আগে কী তার একটা দীর্ঘশ্বাস আসে?

আমার স্মৃতিতে একটা নির্বাচনের কথা অক্ষয় হয়ে থাকবে। ৯১ এর নির্বাচন। নির্বাচন কেবল একটা সরকারকেই ক্ষমতা আনে না এটা একটা দেশের মানুষকে ভীষণভাবে আলোড়িত করে। এটা কেবল একটা প্রতিদ্বন্দ্বিতা না, এটা একটা উৎসব। চায়ের দোকান থেকে শুরু করে বড় অফিস সব জায়গায় এটা একটা আলোচনার বিষয়। তারপর ভোট দিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষা যাকে ভোট দিলাম সে জিতলো কি-না।

এটা একটা দেশের সব মানুষের অধিকার। নির্বাচন তাই যেকোন সমাজ বিজ্ঞান বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।

আর এটাই স্বৈরতন্ত্রের সাথে গণতন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য। সুতরাং যখন জনগণের এই সুযোগ থাকে না তখন সেটা না করলেও চলে।

এখন পর্যন্ত শেখ হাসিনা যা চেয়েছেন তা-ই করেছেন তা-ই পেয়েছেন। সুতরাং সংবিধান সংশোধন করে বললেই হতো- তিনি যতদিন বেচে আছেন ততদিন প্রধানমন্ত্রী। আমার ধারণা এখন যা হয়েছে তার তুলনায় ওটা হয়তো আরো বেশি গ্রহণযোগ্য হতো।


আর পত্র-পত্রিকাগুলো একটা ফাসি নিয়ে এতই ব্যস্ত যে, এই যে এত বড় একটা অবিচারের নির্বচনী প্রহসন যে হয়ে গেলো সেটা নিয়ে টু শব্দটা নাই।। একটা দেশের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।

অভিনন্দন আওয়ামীলীগের প্রধানমন্ত্রীকে।



২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×