somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সবাই গরুচোর

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা নিউজ দেখলাম, অস্ত্রোপাচারের আগে মুস্তাফিজকে ফোন করে সান্তনা দিয়েছেন, অভয় দিয়েছেন প্রধানমন্ত্রী। চমৎকার খবর, প্রেরণাদায়ক। ইতোমধ্যে এ নিয়ে অনেককেই উল্লাস করতে দেখেছি। তখনই হঠাৎ মনে আরেকটা প্রশ্ন আসলো, মুস্তাফিজের অপারেশনের আগের দিনই বিএসএফ গুলি করে হত্যা করেছে এক বাংলাদেশীকে। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী কি সেই নিহতের পরিবারকে ফোন করেছেন? সান্তনা দিয়েছেন। খোঁজখবর নিয়েছেন?
.
নাহ, কোনো বিরোধীদলীয় নেতার গুম হবার পর সান্তনা দিতে বলবো না। বলবো না, ঝিনাইদহের রঘুনাথপুরের মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলির পরিবারকে সান্তনা দেওয়ার কথা। যে শিক্ষককে শাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছিলো। অত:পর তার লাশ পাওয়া গেছে ট্রাকের নিচে, বলা হয়েছে ট্রাক এক্সিডেন্টে মারা গেছে।
ওই শিক্ষক হয়ত মানুষ না, হয়ত জামায়াত।
কার ইশারায় গুম হয়, সেটা তো ওপেন সিক্রেট! সান্তনা চাওয়া বাতুলতা। তাছাড়া, এসব স্বাধীনতাবিরোধীরা মরুক, তাতে আমাদের কিছু যায় আসে না!
.
কিন্তু সীমান্তে মারা যাওয়া লোকটি তো রাজনীতির বাইরের ছিল!
হয়ত আমিই ভুল করছি। নিহতের পরিবার তো এমনিতেই সর্বশান্ত হয়েছে। নতুন করে সান্তনা দেবার দরকার কী?
তাছাড়া লোকটা বোধহয় গরুচোর ছিল। গরুচোরের মৃত্যু নিয়ে কথা বলে, প্রধানমন্ত্রী তার "পবিত্র" মুখ, অপবিত্র করবেন না কী!
প্রকৃতপক্ষে সীমান্তে নিহতদের সান্তনা দিতে গেলে, প্রধানমন্ত্রীকে হয়ত প্রতি সপ্তাহে দু দিন বরাদ্দ রাখতে হবে, শুধু সান্তনা দেবার জন্যে, প্রতিনিয়তই যে মারা পড়ছে মানুষ!
.
আচ্ছা, আমাদের কি দেশ আছে? আমরা যারা ছোটলোক গরীব গরুচোর আমাদের কোনো দেশ নেই, অধিকার নেই, প্রধানমন্ত্রী নেই। আমাদের হয়ে কে কথা বলবে? কে অভয় দিবে? বেঁচে থাকাই অনিশ্চিত, আর সান্তনা!! সে তো আকাশ কুসুম কল্পনা
Kausar alam
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×