somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম থেকে ক্লোজআপ ওয়ান দ্বিতীয় রাউন্ডে ইয়েস কার্ড পেলেন 7 জন

১৮ ই জুলাই, ২০০৬ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচারকরা সাফ জানিয়ে দিলেন, 'তুমি ভালো করোনি, আমরা তোমাকে ঢাকায় নিতে পারছি না।' মাথা হেঁট করে নেমে গেলেন অরিন। হঠাৎ বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল আবার মঞ্চে ডাকলেন তাকে। আরেক বিচারক কুমার বিশ্বজিত জানতে চাইলেন, বড় দুঃখের পর খুব আনন্দ পেলে কেমন লাগে? উত্তর না শুনেই বললেন, তোমাকে আমরা ঢাকায় যাওয়ার ইয়েস কার্ড দিচ্ছি। এ কথা শেষ হতে না হতেই বিচারক ফাহমিদা নবী বললেন, 'আমরা যুক্তি করেই তোমার সঙ্গে এমন করলাম।' এমন নাটকীয়তার মধ্য দিয়েই দ্বিতীয় প্রতিযোগী হিসেবে ঢাকায় দ্বিতীয় রাউন্ডের ইয়েস কার্ড পান তাসমিনা চৌধুরী অরিন। এর আগে সারাদেশ থেকে 'গাও বাংলাদেশ গাও' শীর্ষক ক্লোজআপ তোমাকে খুঁজছে বাংলাদেশ 2006 প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসেবে দ্বিতীয় রাউন্ডের ইয়েস কার্ড পান বিবিএর ছাত্রী সৈয়দা অনন্য। এভাবে একে একে 96 জন প্রতিযোগী থেকে বিচারকরা আধুনিক, লালনগীতি, পল্লীগীতিসহ বিভিন্নগান শুনে নানাভাবে যাচাই-বাছাই করে দ্বিতীয় রাউন্ডের ইয়েস কার্ড দিয়েছেন 7 প্রতিযোগীকে।

সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সকাল থেকেই প্রতিযোগীরা আসতে শুরু করেন। ভেতরে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় উদ্বিগ্ন অভিভাবকদের। তবে সকাল সাড়ে 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও অডিশন পর্ব শুরু হয় আরো তিন ঘণ্টা পর দুপুর সাড়ে 12টায়। একে একে 22 জন প্রতিযোগীর পর প্রথম ইয়েস কার্ড পেয়ে অপেক্ষার অবসান ঘটান সৈয়দা অনন্য। অভিন্ন অভিব্যক্তি ইয়েস কার্ড পাওয়া চৈত মুৎসুদ্দি, শারমিন চৌধুরী দিনাসহ অন্যদের। অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্বে ছিলেন পিয়ারু খান, জালাল আহমেদ, বাসুদেব ঘোষ, সুমনা বর্ধন, মনোয়ার হোসেন টুটুল, আনিসুর রহমান তনু, প্রণব ঘোষ, সুজেয় শ্যাম, সেলিম আশরাফ ও পার্থ বড়ূয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×