ওইদিন উত্তরার একটি রেস্টুরেন্টে পরিবারসহ খেতে গেলাম। তো আমরা একটি রেস্টুরেন্টে বসলাম খাওয়ার জন্য। কিছুক্ষণ পরে একটি কিছু ছেলে মেয়ে আসলো। বয়স ২৫-৩০ হবে। আমি খুব অবাক হলাম ওদের আচরণ দেখে। প্রথমত, তাদের পোশাক আশাকের জন্য তাদের দিকে চোখ ফেরানো যাচ্ছিল না। এরপর দেখলাম একটা ছেলে তার পকেট থেকে সিগারেটের একটি প্যাকেট বের করল। দেখলাম সবাই সেখান থেকে সিগারেট নিয়ে খাওয়া শুরু করল। আমি খুব অবাক হলাম। কেননা আমার বাবা-মা আমাদের সাথে এসেছিলেন এবং আমি তাদেরকে এনেছি। যে বিষয়টি আমার কাছে অবাক করার মত ছিল, তা হল আমার বাবা- মা একজন বয়স্ক মানুষ এবং তাদের সামনে সিগারেট খেতে তাদের বিবেকে কোন বাধা দিচ্ছিল না। আমার যতটুকু মনে পরে আমি যখন সিগারেট খেতাম, দেখতাম কোন মুরব্বী আসে পাশে আছে কিনা। এখনও তাই করি। কিন্তু এদের আচরণ দেখে আমি খুবই আহত হলাম। কিন্তু এটা হয়তবা আমাদের মেনে নিয়ে আমাদের এগুতে হবে। পাশের দেশকে আমরা এতটাই অনুসরন করি যে, আমরা ভুলে যাই, আমাদের দেশের সংস্কৃতি ভুলে যাই। এখন তো চ্যানেল খুললেই দেখা যায় আমাদের দেশের নায়ক নায়িকারা ভারতীয় নায়ক নায়িকার অনুসরণ করে নাচার চেস্টা করে যাচ্ছে। এমনকি এখন রিয়েলিটি শো, যেমন “ক্লোজ আপ ওয়ান” দেখি, তখনও দেখি সেখানকার ঢাকার প্রতিযোগী যারা, তখন তাদের পোশাক আশাক, চুলের ডিজাইন সবকিছুই ভারতীয়দের নকল করার একটা চেষ্টা থাকে। এ কারনে হয়তবা আমাকে ওইধরনের অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। সামনে যে কি দুর্দিন আছে।
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।