somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েবাড়ির ইতিকথা...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন ধরেই খুব বিয়ে বাড়ির খাওয়া খেতে ইচ্ছে করছিলো...কিন্তু কোন দাওয়াতই পাচ্ছি না...সর্বশেষ আশা ছিলো ভুলেচলে যদি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মেয়ের বিয়ের দাওয়াত পাই...:-)...কিন্তু সে আশাতেও ঠাণ্ডা জল...২০ হাজার অতিথির তালিকাতেও নিজের নাম উঠাতে ব্যর্থ হলাম...যদিও দেখলাম মহসিন সাহেবের মেয়ের জামাই আমাদের বংশীয় (পাটওয়ারি)...তবুও শেষ রক্ষা হয়নি...যাই হোক বিয়ে বাড়ির খানা-দানার কথা যেহেতু চলেই এলো অপ্রাসঙ্গিক হলেও ছোট্ট একটা ঘটনা বলেই ফেলি...
তার আগে বলে রাখি...আমার অভিজ্ঞতা বলে, রাজসিক কেতায় যেসব বিয়ে হয় তার অধিকাংশই হয় কিন্ত ঢাকার বাইরে...আর ঢাকার বিয়েগুলোতো একই টাইপ...তো সেইরকম একটি সেমি রাজসিক বিয়ে খেতে গেছি এক মফস্বলে...
খানাদানার ব্যাপক আয়োজন...গরু, মুরগি, ডিম, চিংড়ি মাছ, ভাজা মাছ, আইসক্রিম, দই, মিষ্টি আরও বেশ কিছু পদ পড়ছে অতিথিদের পাতে...অতিথিও এসেছেন হাজারে হাজারে...
প্রথম ব্যাচের খাওয়া প্রায় শেষ...টেবিল জুড়ে পড়ে আছে খাবারের উচ্ছিষ্ট...মফস্বলের বিয়ে তো গেটে উর্দি পরা দারোয়ান নেই...এই সুযোগে আশপাশের বেশ কিছু ছিন্নমূল মানুষও পলিথিন নিয়ে ঢ‍ুকে পড়েছেন বিয়ের প্যাণ্ডেলের ভেতর...খুব দ্রুত হাতে অতিথিদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট খাবার পলিথিন ব্যাগে ভরছেন তারা...
হঠাৎ করেই তাদের দিকে চোখ গেলো বিয়ের বাড়ির তদারককারীদের...হৈ হৈ করে ছুটে এলেন দশাসই কয়েকজন...তাদের মারমুখি আওয়াজ শুনে পড়িমরি করে ছুটে পালালো রোগা দুবলা এঁটে কুড়ানো মানুষগুলো...শুধু ছুটে পালাতে পারলো খালি গায়ে হাফপ্যান্ট পরা এক কিশোর...মহামূল্যবান এঁটো কুড়ানোর অপরাধে তার পিঠে বসিয়ে দেয়া হলো বিরাশি সিক্কা ওজনের একটি থাপ্পড়...বিয়ে বাড়ির শত হট্টগোলের মাঝেও বোমা ফাটার মতোই আওয়াজ বেরিয়েছিলো সেই থাপ্পড়ে...দৃশ্যটি দেখে সেদিন গা গুলিয়ে উঠেছিলো আমার...পেটে খিদে নিয়েই বিয়ে বাড়ির বাইরের গেটে সিগারেট টেনে কোনমতে পার করে দিয়েছিলাম সেই উৎসব...কারন এই দৃশ্য দেখার পরে আমার পক্ষে ওই খাবার আর মুখ তোলা সম্ভব ছিলো না...
বিয়ে মানেই তো উৎসব...বিয়েতে আনন্দ হবে ভুরিভোজ হবে এটাই রেওয়াজ...আর বাঙালি বিয়ের তো এখন অনেকগুলো অংশ...পানচিনি, গায়ে হলুদ, বিয়ে, বৌ-ভাত...আমিও এর পক্ষেই...তবে একটা কাজ কিন্ত করা যেতেই পারে...এই সবগুলো অংশ থেকে সামান্য সামান্য করে কিছুটা খরচ কমিয়ে আর একটা নতুন অংশ চালু করলে কেমন হয়...সেই অংশে যে এলাকায় বিয়েটা হচ্ছে সেই এলাকার সব না হোক কিছু ছিন্নমূল মানুষকে ডেকে একবেলা পেট পুরে খাওয়ানো যেতে পারে...আমার মনে হয় বিষয়টা একেবারে অসম্ভব না, তাই না...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×