ন্যায়বিচার কারে কয়? ধরেন আমি একজনরে খুন করলাম...স্বাক্ষী-সাবুদ সবকিছুর ভিত্তিতে প্রমাণিত হইলো আমি খুনী...মহামান্য বিচারক আমারে কইলো, যা তোর ফাঁসি...এইটা বোধহয় ন্যায়বিচার (যদিও এখন উন্নত বিশ্বের মানবদরদী ভাই ব্রেরাদাররা এই ফাঁসির বিপক্ষে)...সর্ব সাধারণের চোখে ইহা অবশ্যই ন্যায়বিচার...
কিন্তু ধরেন আমি কোন সুস্থ মানুষের দুই চোখ উপড়াইয়া ফালাইলাম বা দুই হাতের কব্জি কাইটা দিলাম তাইলে এই অপরাধে আমার শাস্তি কী হইবো??? বড়ো জোর ২,৩ বা জুলুম হইলে ৫ বছরের জেল...এইটা কি ন্যায়বিচার???
একজন সুস্থ সবল মানুষ আমার কারণে পঙ্গুত্বের বাকি জীবন কী নিদারুণ নরক যন্ত্রনায় দিন কাটাবে আর আমি ৪-৫ বছর জেল খাইটা বাকি জীবন দিব্যি গায়ে হাওয়া লাগাইয়া ঘুরমু...এইটা কেমনে ন্যায় বিচার হয়!!!
ন্যায়বিচারের প্রশ্নটা মাথায় আসলো একটা খবর পইড়া...‘পারিবারিক কলহের জের ধরে সাভারে এক স্কুল শিক্ষিকার হাতের কব্জি কেটে দিয়েছে স্বামী । সাভারের চাপাইন এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে তার স্বামী বটি দিয়ে কোপ দিলে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়, বাম হাতের কব্জিরও অর্ধেক কেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা কেটে ফেলা কব্জিটি জোড়া লাগাতে পারেননি।‘
এইবার বলেন তো পৃথিবীর বুকে সাবিনার এই স্বামী টাইপ অসংখ্য সারমেয় ছানাদের জন্য ন্যায়বিচারের সংজ্ঞাটা কেমন হওয়া প্রয়োজন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





