জনাব আপনারা সবাই মানুষ
আমরা সবাই শুয়োরের বাচ্চা...
আর তাই অাপনাদের ছেলে-মেয়েদের পড়ালেখা একদিনের জন্যও বন্ধ হয় না...
অকালে বাবা হারালেও
পরীক্ষার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ধরতে দেরি হয় না...
শুধু আমাদেরগুলোর পরীক্ষাই পেছাতে থাকে যুগের পর যুগ।
আপনাদের আজরাইল বাস করে মাউন্ট এলিজাবেথের বারান্দায়
আর আমাদেরটা সরকারি হাসপাতালেই ঘোরাফেরা করে।
প্রতিপক্ষকে ঘায়েলের চিন্তায়
সফেদ কোমল বিছানায় আপনাদের বিনিদ্র রাত কাটে
বার্ণ ইউনিটের বিছানায় অামরা গা লাগাতে পারিনা ,
সারা শরীরে দগদগে ঘা বলে।
ক্ষমতার পালাবদলে
আপনাদের কারো সন্তান আমেরিকায় কারোবা ইউকে
আর আমাদের ছানাপোনারা
বরাবরই এ দেশের ময়লা কাদা-পাঁকে ।
মহামান্য আমাদের রক্তেই
আপনারা কেউ দেশনেত্রী কেউবা আপোষহীন
তাই একটিবারের জন্য হলেও আমাদের
শুয়োর থেকে মানুষ হবার সুযোগ দিন!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




