নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সংবাদ সম্মেলন করে বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা জানিয়েছেন, ‘দলীয় নেত্রী খালেদা জিয়া চাইলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন তিনি’...কী হাস্যকর অবস্থা বিএনপির...দলের ভাইস চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে তার চেয়ারপারসনের মনোভাব বোঝার চেষ্টা করছেন...রাজনৈতিক মতাদর্শের কতোটা দূরত্ব তাদের মাঝে...
বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যাবে কী যাবে না তা নিয়ে সংবাদ সম্মেলন যুক্তিযুক্ত...কিন্ত বিএনপির টিকেটে খোকা নির্বাচনে অংশ নিবে কী নিবে না, তা নিয়ে ম্যডামের সম্মতির প্রশ্নে সংবাদ সম্মেলন নেহায়েত বাতুলতা বৈ আর কিছু নয়...চেয়ারপারসনের সঙ্গে যে জিনিস একান্ত গোপনে তারা আলোচনা করবেন সেটা তারা করছেন ঢ্যাড়া পিটিয়ে...
খোকারা এখনও খোকাই রয়ে গেলেন...আর আমাদের নিষ্পাপ মান্না ভাইও এমন গাড়ল, যে লোক নিজেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে চায় তার সঙ্গে গেছে গুপন আলাপ সারতে...ভাই এতাে বছর রাজনীতি কইরা ‘মওকা’ কারে কয় এটাও বুঝলেন না...তাইতো কই, আপনার ফোনালাপ ফাঁস হইবো না তো হইবো কি আরেক ব্যাডার...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






