মাম্মা কঠিন একটা মালের খোঁজ পাইছি সোবহানবাগের এক পোলার কাছে...ওই পুরান ঢাকার থেইক্যা লইয়া আইছে...ইলেকট্রিক মোররা...কস কি!...হ ব্যাটা..সাত তালা পর্যন্ত লাফাইয়া উডে...আর ১০টা চকেলট বোম আছে আরেক বড়ো ভাইয়ের কাছে...অরিজনাল 'মা কালী' ব্র্যান্ডের...পার পিছ পড়বো ১০ টেকা...আর মোররা ৫০টা একদাম ৭০...তুই কইলে এখনই লইয়্যা আই...দাম শুইন্যাতো আমার মাথা চক্কর মারে...পকেটে আছে মোটে ২০ টাকা...
এটাই আমাদের শব-ই-বরাতের প্রস্তুতি...শবে বরাতের এক মাস আগ থেকেই সলতা বোম, রকেট বোম, মোররা (মরিচা বোম) কেনার তোড়জোড়...আমাদের ছোটবেলায় শবে-বরাতের শুরুটা হতো তারাবাতি দিয়ে শেষ হতাে চকলেট বোমায়...
আমাদের শবে-বরাত মানে হালুয়া রুটি, সন্ধ্যে বেলায় গোসল করে পাঞ্জাবি পরে সারাটা রাত ঘুরোঘুরি, একটু ফাঁক পেলেই গলির মুখে বােমায় আগুন...একদিন পর স্কুল খুললে মাম্মি-ড্যাডি পােলাপানের ৪০০ রাকাত নামায পড়ছি টাইপ চাপাবাজি হজম...আর মনে মনে নিজেরে অপরাধী ভাবা, ইস্ নামাযটা না পইড়া কী ভুলটাই না করলাম...আগামীবার ৫০০ রাকাত টার্গেট...
আমি সেই সময়ের কথা বলছি যখন শব-ই-বরাত জায়েজ না বিদাআত এই নিয়ে তর্ক ওঠেনি...যখন পুলিশ বিকেল বেলা নিরীহ সলতে বোমা সমেত কিশাের বালককে ধরে থানায় নিয়ে যায়...অতঃপর এলাকার মুরুব্বির কানমলা সমেত জিম্মায় আবার ছেড়ে দেয়...
ওটা শবে-বরাত...আমাদের সেই ছোট্টবেলার শব-ই-বরাত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





