somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতারে পাহাড়ি বরফ :-)

২২ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর লিখেছিলাম লেখাটা...এ বছরও দেখলাম বিক্রি হচ্ছে 'পাহাড়ী বরফ'...তাই আবারো ফ্ল্যাশব্যাক...

সে অনেককাল আগের কথা...তখনো বাংলার ঘরে ঘরে ফ্রিজ তথা রেফ্রিজারেটরের আগমন ঘটেনি...পুরান ঢাকার শাহী ল্যাম্ব রোস্ট বা সুতি কাবাব তখনো মধ্যবিত্তের ইফতার টেবিলের অলঙ্কার হয়ে ওঠেনি...সিদ্দীকা কবীর আপা তখন একমাত্র চ্যানেল বিটিভির ঘোলা পর্দায় সন্ধ্যাবেলায় রান্নার অনুষ্ঠান করেন, মাখন রঙা শারমীন লাকীদের সেকালে আগমন ঘটেনি ( অবশ্য বিটিভির সেই ঘোলা পর্দায় কে যে মাখন রঙা আর কার রঙ যে ছাই তা বোঝা দুস্কর ছিলো)...

আমি সেই সময়ের কথা বলছি...ছোট্ট আমি সেই সময়ের এক রমজান মাসে বিকেলবেলায় বাবার হাত ধরে গিয়েছি শুক্রাবাদ বাজারে...বাজারে ঢু‍ুকে তো আমার চোখ ছানাবড়া...বাজারের এককোনে জটলা পাকিয়ে সবাই কি যেনো কিনছে...জটলার দিকে বাবাকে অ‍ামিই টেনে নিয়ে গেলাম...আরিব্বাস ধুন্ধুমার কাণ্ড...জটলার মাঝথানে বিশাল এক বরফের চাঙড় রাখা...দুজন মানুষ শাবল দিয়ে সেই চাঙড় ভাঙছে আর চেঁচাচ্ছে, ‘ অ্যাই বরফ...পাহাড়ি বরফ’...পাহাড়ি বরফ শব্দটা শুনেই আমার মনে হলো এ নির্ঘ্য‍াত হিমালয় থেকে অ‍ানা বরফ...‍

ওই দুজন মানুষ সেই পাহাড়ি বরফ কাটার ফাঁকে ফাঁকে বরফের গায়ে কাঠের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছেন (তখন না বুঝলেও এখন বুঝি এটা বরফের যাতে না গলে সেই কৌশল)...অামি আর অপেক্ষা করতে পারলাম না...বাবার কাছে বায়না ধরলাম আমিও একটুকরো পাহাড়ি বরফ কিনবো...তখনকার বাবারা এখানকার মতো সুইট কর্পোরেট বাবা ছিলন না...বিরাট এক ধমক দিয়ে তিনি বুঝিয়ে দিলেন এগুলো নোংরা জলের বরফ, কেনা যাবে না...আমার ছোট্ট অবুঝ মন তার এই কথা মোটেও বিশ্বাস করেনি সেদিন...কী সুন্দর আমার সামনে দিয়েই আমারই বয়েসী একটা ছেলে পাঁচ টাকার বরফ কিনে দড়ি দিয়ে বেঁধে ঝোলাতে ঝোলাতে নিয়ে গেলো, আর আমার বাবা বলে কী না...ধূর...

আমার পাহাড়ী বরফের গল্প এই পর্যন্তই...আমরা কিছুটা বড়ো হতে না হতেই পাহাড়ী বরফের বেচা বিক্রি বন্ধ হয়ে গিয়েছিলো, কারন ততোদিনে ফ্রিজ ঢ‍ুকতে শুরু করেছে মধ্যবিত্তের ঘরবাড়িতে...ভুলেই গিয়েছিলাম পাহাড়ি বরফের কথা...

কিন্তু হঠাৎ গতকাল ইফতারের কিছু আগে দেখলাম মৌচাক মার্কেটের পেছনে একটা ভ্যানে করে বরফ বিক্রি হচ্ছে...ওতো হাকডাক নেই...বেশ নীরবে-নিভৃতেই চলছে বরফ বাণিজ্য...আশপাশের দোকানদাররাই বোধহয় এর ক্রেতা...তবুও বরফ যে এখনো ইফতারের আইটেম হিসেবে বিক্রি হয় এটা দেখেই ভালো লাগলো...আসলে কিছু কিছু জিনিস একেবারে হারিয়ে না যাওয়াই ভালো...:-(
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×