somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিনি চোর জাফর অথবা সাবেক প্রধানমন্ত্রী

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজী জাফর আহমেদকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না...তবে তার কর্মকাণ্ড সর্ম্পকে কিছুটা জানতাম...বলা বাহুল্য এর মাঝে একটি কাণ্ডও ইতিবাচক তালিকায় পড়ে না...আমাদের ছোটবেলাতে তাকে নিয়ে নানা ধরণের গালগপ্প প্রচলিত ছিলো...এর মধ্যে অনেকগুলােই আদিরসাত্মক...

ছোটবেলায় এই গল্পগুলো শুনলেই কানমাথা গরম হয়ে যেতো...সে এক দারুণ অনুভূতি...তবে এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজী জাফর যতোটা সুপরিচিত ছিলেন তার চেয়ে ঢের নামডাক ছিলাে তার চিনি চোর জাফর নামে...

আশা করি আর সব মানুষের মতো এই মানুষটিও তার জীবনে কিছু না কিছু ভাল কাজ করেছেন...যা তার কুলখানিতে স্বজনেরা আলােচনা করে সান্ত্বনা খুঁজবেন এই ভেবে, স্রষ্টার কাছে তিনি ভালই থাকবেন...

অচেনা অজানা কাজী জাফরকে নিয়ে লেখার উদ্দেশ্যটা ভিন্ন...কাজী জাফর এদেশের সাবেক প্রধানমন্ত্রী...এক সময়কার দোর্দণ্ড প্রতাপশালী এই মানুষটি বা রাজনীতিবিদ শুধু নিজের কর্মকাণ্ডের কারণেই তার জীবদ্দশাতেই যােগ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছেন...বাজি ধরে বলতে পারি তার মৃত্যুতে একজন সাধারণ মানুষও ব্যথিত হয়নি বা হবেও না...

সময়, নদীর স্রোত এবং ক্ষমতা কোনটাই আটকে রাখা যায় না...তবে এই তিনটি জিনিসের উপযুক্ত ব্যবহার মানুষ মনে রাখে যুগ যুগ ধরে...এ সবই জানা কথা...তবুও বললাম আরকি...

কাজী জাফর আহমেদের মৃত্যুকে অামাদের বর্তমান রাজনীতিবিদরা একটি টেস্টকেস হিসেবে দেখতে পারেন...তারা ভবিষ্যতে পাঁচতারা হাসপাতালের হিমঘরে শুয়ে শুধুমাত্র টিভি চ্যানেলের স্ক্রল হতে চান নাকি শত মানুষরের চোখের জলে মিশে যেতে চান এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার...
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×