আজ প্রথম পাতা জুড়ে শুধু ওদের বিজয়ের খবর...এখন তো শুধু প্রথম পাতা ধীরে ধীরে পুরো পত্রিকা জুড়েই থাকবে ওরা...একটা সময় পত্রিকাগুলােই হবে ওদের...কেউ কেউ অভিমান করে বলছেন, মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করে দেয়া হোক, প্রকাশনীগুলােতে পড়ুক তালা আর বুক লাইব্রেরিগুলাে যাক হাওয়ায় মিলিয়ে...
আমি বলি আসুন আমরা হাতে হাত রেখে রাস্তায় দাঁড়াই, ছদ্মনাম বদলে নিজের আসল পরিচয়ে লেখা শুরু করি যাতে ওদের কষ্ট করে আমাদের খুঁজে বের করতে না হয়...কারণ ওরা কাপুরুষ কিন্তু আমরাতো সাহসী...আর মৃত্যু সে তো পূর্ব নির্ধারিত...হয় কুপিয়ে না হয় পুড়িয়ে...এতে ওদের কৃতিত্ব কোথায়?
যারা ধর্মভীরু তাদের বলি সেদিন বেশি দূরে নয় ওরা কেড়ে নেবে আপনার ধর্ম চর্চার অধিকার...ওরাই বলে দেবে কোন উপায়ে ধর্ম চর্চা করবেন আপনি...এতোবছর যা করেছেন সবই ছিল ভুল...ওদের দেখানো পথেই স্রষ্টাকে ডাকতে হবে...তা না হলে যাবে গর্দাণ...
প্রবাসে বসে ফ্রেঞ্চ ফ্রাই চিবুতে চিবুতে যে ভাই বলছেন, ' ওফ্ দ্যাশের কী অবস্থা!!! ওইখানে মানুষ থাকে...আর এইসব নাস্তিক ব্লগারদের কী খাইয়্যা দাইয়্যা কাজ নাই...খালি আজেবাজে কথা লেখে...ঠিকই আছে তোগোরে মারব নাতো সালাম দিবো!'...আপনাদের বলি আজ এখানে আমাকে মারা হচ্ছে নাস্তিক অপবাদে কাল ওখানে আপনাকে মারা হবে আস্তিক অপবাদে...ঘটনা একই...
এই ক্যান্সারে আজ হয়তাে আমার দেশ আক্রান্ত কাল এই ক্যান্সার আঘাত হানবে তার স্রষ্টা দেশের দেহে...আমার চেয়ে শতগুণ যন্ত্রণাকাতর মৃত্যু হবে তার...এখনইতো এই ক্যান্সার ছড়িয়ে গেছে তার পোষণকারী দেশগুলােতে...খালি চেয়ে দেখেন কী হয়...
তবে আমি এখন নিষ্ঠুরতার পক্ষে...মানবতার দোহাই দিয়ে যে উটকাে জঞ্জালকে করুণা করেছে বিশ্ব এতোদিন সেই জঞ্জালই আজ ছড়াচ্ছে বিষবাষ্প...একে রুখতে হলে মানব থেকে দানব হতেই হবে...
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



