somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজারণের হরতাল সঙ্গে কিছু ফাউ আলাপ

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের হরতাল লইয়া দেখলাম ফেবুতে হাসাহাসির ছড়াছড়ি...বুঝলাম না ব্যাপারটা...যারা হরতাল ডাকছে ওরা রাস্তায় খাড়াইয়া লাঠি আর বোমা দিয়া পিকেটিং করলেই মনে হয় খুব বেডাগিরি হরতাল হইতো, নাকি...

আজকের হরতাল নিয়া অনেকের নানা মত থাকতেই পারে...জেল হত্যা দিবসে অর্ধদিবস হরতাল ডাকায় অনেকে এর পেছনে অন্য গন্ধ খুঁজতেই পারেন...অথবা যে ইস্যুতে হরতাল ডাকা হয়েছে সে ইস্যুতে আপনি হিস্যু করতেই পারেন...কিন্তু যৌক্তিক কারণে ডাকা শান্তিপূর্ণ হরতাল পালনকে আপনি খাটো করে দেখতে পারেন না...

এটাই হরতাল পালনের সঠিক এবং আধুনিক উপায়...হরতাল ডাকা যেমন গণতান্ত্রিক অধিকার তেমনি মানা বা না মানটাও গণতান্ত্রিক অধিকার...কিন্তু হরতাল পালনে বাধ্য না করার বিষয়টি নিয়ে হাসিঠাট্টা মূর্খতা বা বলদামির নামান্তর...

অবশ্য ছােটবেলা থেকেই দেখে আসছি, যে কোন অপরাধের ক্ষেত্রে আমাদের পুটুতে কেউ কইষা রোলের বাড়ি দিলে পাছু ডলতে ডলতে আমরা বলে উঠি 'নারে ভাই, বেডার জিদ আছে'...আর কেউ ভদ্র ভাষায় বিষয়টি বুঝিয়ে বললে, আমরা বলে উঠি 'আরে ধুর। হালায় পুরাই ম্যান্দা মারা'...এতোদিনের অভ্যাস ছাড়ি কেমনে!!!

বি:দ্র: আমি গণজাগরণ মঞ্চের কেউ না। তবে যে ইস্যুতে মঞ্চের জাগরণ হয়েছিলো আর সবার মতো সে ইস্যুর একজন সমর্থক। গণজাগরণ মঞ্চের যখন সরগরম অবস্থা তখন যারা মঞ্চের পরিচালক বা স্টার হিসেবে আর্বিভূত হয়েছিলেন তারা একেকজন একেক মতাদর্শে বিশ্বাসী তাই এর কার্যক্রম বছরের বছর একত্রে চলবে একথা গর্দভেও বিশ্বাস করবে না। হয়েছেও তাই। আস্তে আস্তে তখনকার নায়কেরা একেকজন তার নিজ নিজ পথে হাঁটা শুরু করেছেন অথবা তাদের হাঁটতে বাধ্য করা হয়েছে।

এই নায়কদের সর্ম্পকে আমি এক-আধটু জানি। কয়েকজনকে এক-আধটু চিনি। সেই চেনাজানা থেকেই তখন আমি আমার স্ট্যাটাসে বলেছিলাম এদের মাঝেই বিশ্বাসঘাতক লুকিয়ে রয়েছে। যারা শুধু ফায়দা লটুবে আর নিজের তারাখ্যাতি উজ্জ্বলতর করবে।

বহুটুকরো গণজাগরণ মঞ্চের ক্রমশ জাসদ-বাসদ হাল দেখে মনটা খারাপ হয় বটে। তাই বলে আমি কখনোই আশা করিনি 'গণজাগরণ মঞ্চ' রাজনৈতিক দল হিসেবে আর্বিভূত হোক। আশা ছিল সঙ্কটে সমাধানে জাগবে গণজাগরণ মঞ্চ।

শুনেছি গণজাগরণ মঞ্চের মুখপত্র ইমরান এইচ সরকার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। এ নিয়েও তাদের মধ্যে টানাপােড়েন চলছে।

নিজে 'তারা' নই, তাই বলে 'তারা'-দের পতন দেখে উল্লাস বোধ করি না...
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×