মেয়েটি দাঁড়িয়ে ছিল ফুটপাথে
নতমুখে বারবার সময় গুনছিল,
কালো পোশাকে তাকে মানিয়েছিল বেশ।
এক ঝলক দেখেই চোখ ফিরিয়ে নিয়েছিলাম আমি
হিংসায় জ্বলেপুড়ে গিয়েছিল ভেতরটা।
কেন কেউ অমন করে দাঁড়িয়ে রইলো না আমার জন্যে
অনিন্দ্য সুন্দরীরা কেন শুধু ভুল মানুষকেই খুঁজে পায়!
দেখো একদিন ওরা সবাই দাঁড়িয়ে রইবে আমার অপেক্ষায়
তবে সেদিনও আমি দাঁড়িয়ে রইবো শুধু তোমারই জন্যে
ঠিক যেমন দাঁড়িয়ে ছিলাম আজ কাল অথবা পরশু।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




