somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঠ বাদাম গাছের নিঃসঙ্গতার রহস্য

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঠ বাদাম গাছটা একাই দাঁড়িয়ে ছিল...আমি কাঁচের ওপাশ থেকে তাকে দেখছিলাম...বড় বড় সবুজ পাতা...অাবার কিছু পাতা লাল হলদে...কিছু পাতা বাদামী হয়ে ঝরার অপেক্ষায়...পাতার ফাঁক গলে আলাে এসে পড়ছে আমার মুখে...মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম...

আমি এরকম জায়গায় কখনো এ গাছ দেখিনি...সবসময় দেখেছি খালের পাড় ঘেঁষে ওরা বেড়ে উঠে...যাতে বাদামগুলো টুপটাপ করে পানিতে বা কাদামাটিতে ঝরে পড়ে...ভাবখানা এমন ফল খাবিতো কষ্ট করে খা...কুড়িয়ে আনলেও খুব সহজে খাবার উপায় নেই...ভীষন শক্ত খোলস...শক্ত কিছু দিয়ে ভেঙ্গে ভেতরের খুব সামান্য অংশই খাওয়া যায়...তবু ওইটুকু খাওয়ার জন্যই কতো কাড়াকাড়ি...

ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা শেষ হলেই এক মাসের লম্বা ছুটিতে গ্রামের বাড়ি যাওয়া হতো সবাই মিলে...আমাদের ছোটবেলায় ওটাই বোধহয় রীতি ছিলো মধ্যবিত্ত পরিবারের হাওয়া বদলের...তখনো মধ্যবিত্তরা ফি বছর কক্সবাজারে গিয়ে বার্মিজ আচার কেনার প্রতিযােগিতায় অভ্যস্ত হয়নি...

সে সময় আমাদের বাড়ির ঠিক সামনের খালটায় একটা কাঠবাদাম গাছ ছিলো...বাড়ির বাহির উঠোন পেরুলেই দু-তিনটি সৌখিন ফুল গাছ...এরপর সুপুরি আমের সারি...পায়ে হাঁটা পথটা পেরুলেই সরু খালের পাড় ঘেঁষে বড় বড় খেজুর গাছ তার মাঝে একা একটা কাঠ বাদামের গাছ...

ঝক করে একটা ছবি ভেসে এলো চোখে...একদল কিশোর খালের কাদামাটিতে হাত পা ডুবিয়ে কাঠবাদাম তুলছে...ওই দলে আমার বড় ভাইও রয়েছে...আমি ছোট বলে ঢাল বেয়ে নীচে নামার সাহস করছি না...তবে অবাক হয়ে তাকিয়ে দেখছি ওরা কী করছে...

Schumonn Patwary ভাইয়া গাড়ির সামনের সীটে ঝিমুচ্ছিল...আমি ওকে চমকে দিয়ে বললাম, ভাইয়া এইটা কাঠ বাদাম গাছ না...চােখটা একটু ছোট করে বলল, হুঁ....আমি আবার বললাম, গাছটা দেখলেই বাড়ির কথা মনে পড়ে...এবার আমরা দু ভাই প্রায় একই সঙ্গে দীর্ঘশ্বাস ছাড়লাম...

আচ্ছা কেউ কী বলতে পারেন কাঠ বাদাম গাছগুলাে এরকম নিঃসঙ্গ হয় কেনো???
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×