ক্রিকেটার সাকিব আল হাসান বাবা হয়েছেন...অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ভাবসাব দেখে মনে হচ্ছে, তিনিই প্রথম বাঙ্গালি যিনি বউয়ের সঙ্গে শুয়ে প্রথম বাবা হওয়ার গৌরব অর্জন করলেন...
এসব কোনো কিছুতেই আমার আপত্তি নেই...শুধু আপত্তি এতােটুকুই যে দেশের মানুষ এই ক্রিকেটারকে এতো ভালবাসে, যে দেশের জল হাওয়ায় তিনি বিশ্ব সেরা অল-রাউন্ডার হয়ে উঠেছেন সে দেশটিকেই তিনি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য নিরাপদ ও উপযুক্ত মনে করলেন না...তার সন্তান জন্ম নিলো কোন বিদেশ বিভূঁইয়ে সাদা চামড়ার দেশে...তার সন্তান জন্মসূত্রে মোড়ল রাষ্ট্র আমেরকিার গর্বিত নাগরিক...
দোষ সাকিবের না আমাদের কপালটাই খারাপ...এ দেশের চিকিৎসা ব্যবস্থা এতােই নীচে নেমেছে যে ভদ্দরনোকেরা এখানে আর বাচ্চা বিয়োতে সাহস পাচ্ছেন না...দেখলুম আমাদের অনেক চিকিৎসক বন্ধুরাও আমেরিকায় সাকিবের বাচ্চা হওয়াতে অভিনন্দন জানিয়েছেন...মাইরি দাদা লজ্জা জিনিসটাও দেশ থেকে বিদায় নিলো...:-)
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




