শুধু শুধু কেনো আসো
কেনোইবা পোড়াও সবকিছু
জানোই তো গুঁড়ো কাঁচ জোড়া লাগেনা
বড়োজোড় মিহি থেকে মিহিতর হয়।
তবুও কেনো আস বারেবারে?
ঘুমের ঘোরেই এলে কাল রাতে,
একটুও বদলাওনি
সেই মুখ, সেই চুল, সেই উচ্ছলতা
ঠিকঠাক সবকিছু আগেরই মতো।
শুধু অনেকটা দূরের মানুষ হয়ে গেছো
বাস্তবের মতো।
জানো তো,
আমার এখনো সবকিছু তোমারই জন্যে,
ঘুমে বা নির্ঘুমে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


