উমম্ সবার পোস্ট দেয়া শেষ এইবার আমি পোস্টাই...হুমম যা বলছিলাম গতকাল যে আমরা মাত্র ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হলাম এইটার জন্য কি আমাদের খেলোয়াড় বা দল সংশ্লিষ্টদের কারণ দর্শানো নোটিশ দেয়া উচিত না???
দাঁড়ান আগেই সেন্টু খাইয়া আমারে গাইল দিয়েন না...খেলা এবং দল পরিচালনা দুটোই একটি শৃঙ্খংলাবদ্ধ জিনিস...খেলোয়াড়রা অনেক কষ্ট করে খেলেছেন আর আমরা ঘরে বইসা তড়পাইছি...খেলা শেষে হেরে গিয়ে বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় চোখের জল নাকের জল এক করেছেন, এ সবই সত্যি...
কিন্তু সবকিছু সবসময় আবেগের পাল্লায় মাপা ঠিক না...প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রয়োজন আছে...তা না হলে একটা গা-ছাড়া ভাব এসেই যায়...
সহজ উদাহরণ দেই, ধরেন যখন প্লে-গ্রুপে পড়তাম তখন কোন পরীক্ষায় খারাপ করলে কিন্তু বাসায় বকাঝকা করতো না খুব আদর করে বুঝিয়ে দিতো যাতে আগামী পরীক্ষায়...কিন্তু যখন বড় হলাম তখন কিন্তু পরীক্ষায় খারাপ মানে অভিভাবকের রক্তচক্ষু...এই জবাবদিহিতার প্রয়োজন আছে ...
বাংলাদেশ দল এখন আর ছোট নাই...বহুদিন আগেই তারা লায়েক হয়েছে...তারা যে লায়েক হয়েছে এই তথ্যটা তাদেরও জানানো উচিত...
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



