ইন্টারনেটের এই যুগে মজিলার নাম শুনে নি এমন মানুষ বোধহয় কমই আছে । ওপেন ওয়েবের জন্য মজিলা শুরু থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে । যাই হোক মজিলা তাদের কাজ-কর্ম সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য তাদের বিশাল ভলান্টিয়ার কমিউনিটির উপর নির্ভরশীল ।
হাঁটি - হাঁটি পা-পা করে মজিলা বাংলাদেশ আজ বড় একটি কমিউনিটিতে পরিণত হয়েছে ।
মজ- ইফতার মজিলিয়ানদের জন্য একটি গেট-টুগেদারের মত । গতবছরের মতো এবারও ঐতিহ্যবাহি পুরান ঢাকার হোটেল স্টার কাবাবে হয়ে গেলো মজ-ইফতার ২০১৩ ।
এই ইফতারে ঢাকার প্রায় সত্তর জনেরও বেশি কন্ট্রিবিউটরেরও বেশি অংশগ্রহণ করে । বিকাল পাঁচটার মধ্যেই উপস্হিত হয় সকলে । এরপর সবাই মেতে উঠে আড্ডায় । আড্ডার ফাঁকে-ফাঁকে মজিলা বাংলাদেশের ভবিষ্যৎ , ওপেন ওয়েবে আমাদের ভবিষ্যৎ , আরও সচেনতনতা সৃষ্টি করা ইত্যাদি নিয়ে আলোচোনা করা হয় । বহু কষ্টে এতো লোভনীয় খাবার দেখে - নসিকা রন্ধ্র কে অত্যাচার করে , মাগরীবের আজান দেওয়ার সাথে সাথে শুরু হয় খাওয়া দাওয়া ( পুরান ঢাকা রক্স
যোগ দিন আমাদের সাথে :
মজিলা বাংলাদেশে যোগ দিতে পারেন আপনিও । আপনার ক্ষুদ্র কন্ট্রিউবিউশন মজিলাকে এগিয়ে নিতে সাহায্য করবে । আপনি সাব্স্ক্রাইব করতে পারেন মজিলা বাংলাদেশ মেইলিং লিষ্ট , যোগ দিতে পারেন ফেসবুকেও।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




