somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

coffeeta
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরেক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিওমনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধুতোমাদেরচোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গানগানে গানে রেখ মনে ভুলে যেও অভিমানমনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধুতোমাদেরভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে

আমার বাংলা আমার দেশ আমার বাংলাদেশ

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংকলিত পোস্ট
 | লগইন



*মিটন আলম*
মিটন আলম
 › বিস্তারিত পোস্টঃকবিতা (খসড়া)৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৫
কবিতা (খসড়া)

আধিভৌতিক অন্ধকারে দেশলাই জ্বালাই
সিগারেট খাইই
মৃত্যু অতিক্রম করি
তারপর আর কিছু নাই

আগত অপরাহ্ন যেন বা সাগর
যেখানে পৃথিবী সমুজ্জ্বল পাহাড়
আর,
সমস্ত জ্ঞাত এবং অজ্ঞাত
সকল দৃশ্যমান অতি নিকটের
অথবা, ছোঁয়াহীন বহুদূরের...
সকলেই বিশ্রামে রত

কোথাও কোন ভগ্ন হৃদয় নাই
যারা চলে গেছে যাক
কে কাকে ভাবায় ভাবাক
আমার ভাবনা নাই।

বহু চর্চিত নাট্যশালা হতে রাত্রি ধাবিত হয়ে
দেয়ালে দেয়ালে বাঁধা পায়, ধাক্কা খায়...

আমি আবিষ্কার করি আমাকে একটি চোখের মধ্যিখানে
নিজেকে অনুসরণ করি বিপুল শূন্যতায়
আমি থামি, যেতে চাই
স্থবির হয়ে যাই
স্থবির হয়ে যাই।

কে কাকে কি বলে শুনি না
আমার কথাও কিছু বলি না
শুধু ভাবি,
পৃথিবীতে কোন মগজই মরে নাই।

মন্ত্র আওড়াই
সূর্য, চন্দ্র, ঘাস, আগুন, পানি, বাতাস
ইত্যাদি ইত্যাদি
আর অকল্পনীয় রং
স্বপ্নীল হাঁস...

বোকা ছেলে কি কি পেলে তাই ভেবে দেখ
পাওনি কি, দেখ দেখি
ফের কেন বলে?

‘ভাই আপনি অভিভাকত্ব ফলাবেন না;
ভালোবাসা টালোবাসা কিছু নাই রে-’
বলে, এক উন্মাদ ছুটে যায় ভোঃ
সভ্যতা টলে ওঠে কি?

পিতামহদের রাত্রি খুঁজি
খুঁজি স্বেদ, রক্ত, অপবিত্র
যতকিছু আছে
আর উলুবনে মুক্তা ছড়াই।

মূলতঃ কিছুই হারায় না
সব ফিরে আসে
ভবিষ্যৎ ও অতীত, বর্তমানে।

নিকতাত্মীয়ের অন্তেষ্টিক্রিয়া শেষে
বোধিপ্রাপ্ত হই
সহসাই বোঝা যায়
মৃত্যুর পরে মানুষ খোলস পাল্টায়
সাপ...
বিনিময় পত্র হাতে নিয়ে বসে থাকে
ভ্যাবাচ্যাকা, স্মৃতিকাতর।

এ আর নতুন কি!
বরং পুরোনো কথাই বল
আলোচনা হোক
দীর্ঘ ভোলা অতীত।

বয়ে চলা এবং থমকে থাকা দিনে
প্রেমের সাথে তার পুরনো পরিচয়
তবু
তোমার গতিবিধি,
কোথা থেকে কোথা আস তুমি
ফের কোথা যাও?
আমাকে জানাও।

“আমি” থেকে বের হতে চাই
আমাকে বাঁচাও ভাই।মন্তব্য ৪ টি
 রেটিং +১/-০
মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১ ।৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪১
মীর মফিজুল ইসলাম মানিক
 বলেছেন: ভাল লেগেছে বেশ। ইস এমন করে লিখতে পারতাম যদি।
।৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২১
মিটন আলম
 বলেছেন: ধন্যবাদমীর মফিজুল ইসলাম মানিক
২ ।৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫১ঘত
মেমনন
 বলেছেন: চমৎকার! দারুন লাগলো।
।৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২২
মিটন আলম
 বলেছেন: ধন্যবাদ মেমননআপনার মন্তব্য লিখুনঃমন্তব্য করতে লগ ইন
 করুন
* অনলাইনে আছেনঃ ২১৩ জন ব্লগার ও ৬২২ জন ভিজিটর (৬৮ জন মোবাইল থেকে)

* সাম্প্রতিক মন্তব্য

* নোটিশবোর্ড ব্লগ

mobile view | image version

full version

©somewhere in net ltd.total elapsed time: ০.০২৯২
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×