পৃথীবীর সবচেয়ে ক্ষুদ্রকায় মানব হবার গৌবরটি এখন প্রায় খাগেন্দ্র থাপার হাতের মুঠোয়। আর মাত্র ১ মাস অর্থাৎ আগামী অক্টোবর মাসে বিশ্বের সবচেয়ে বেঁটে মানব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নেপালের অধিবাসি এই খাগেন্দ্র থাপা মাগার ।
১৯৯১ সালের অক্টোবর মাসে জন্মগ্রহনকারী খাগেন্দ্রের বয়স বর্তমানে ১৭ বছর । অতীতের গিনেস রের্কড ভঙ্গ করতে হলে তাকে অবস্যই ১৮ বছরে পদার্পন করতে হবে। গিনেস রেকর্ড বই অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম মানব হবার সম্মান অর্জন করতে হলে প্রার্থীকে অবস্যই ১৮ বছর বয়সে পদার্পন করতে হবে এবং প্রার্থীর ওজন অনুর্ধ ৫ কেজী হতে হবে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রকায় মানব হচ্ছে চীনের হে পিং পিং। আগামী মাসে খাগেন্দ্র ১৮ বছরে পদার্পন করলে সেই হে পিং পিং এর খেতাব ছিনিয়ে আনতে পরবে কেননা সাড়ে ৪ কেজি ওজনের খাগেন্দ্র, উচ্চতায় হে পিং পিং চেয়ে ১৩ সেঃ মিঃ কম।
পারিবারিক সূত্রে জানা যায় খাগেন্দ্র ভুমিষ্ট হবার পর তার ওজন ছিল মাত্র ৬০০ গ্রাম। বতর্মানে তার উচ্চতা হচ্ছে ৬১ সেঃ মিঃ যা ৩ মাসের একটি শিশুর উচ্চতার সমান এবং ওজন সাড়ে ৪ কেজি যেটি ১ মাসের একটি শিশুর শরিরের ওজনের সমান । আগামী মাসটি হতে যাচ্ছে খাগেন্দ্রের সারাজীবনের সেই প্রত্যাশিত মাস। সেই আকাঙ্খিত সোনার হরিণ পাবার আশায় ব্যাতিব্যস্ত খাগেন্দ্র কেবলই ভগবানের নিকট প্রর্থনা করে যাচ্ছে যেন কোন প্রকারে শরিরের ওজন বেড়ে গিয়ে ৫ কেজিতে না দাঁড়ায়।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




