ইতালির প্রধানমন্ত্রি সিলভিও বেরলুসকোনির সকল নারী কেলেঙ্কারীর সাক্ষী তারই ব্যাবসায়ী বন্ধু গিয়ানপাউলো টারানটিনি ভরা আদালতে তার সকল কুকীর্তি ফাঁস করে দিলেন। ইতালির আদলতে টারানটিনির বিরুদ্ধে একটি দূর্নীতি মামলার শুনানি চলাকালে বিচারকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বেরলুসকোনির সকল নারী রহস্যের ইতিহাস প্রকাশ করে দেন।
ব্যাবসায় উত্তরাত্তোর উন্নতি এবং লাভজনক ও লোভনীয় সরকারী কাজগুলো হস্তগত করার উদ্দেশ্যে এক সময় তিনি প্রধানমন্ত্রির সাথে সখ্যতা সৃষ্টি করেন এবং কিছুদিনের মধ্যেই বেরলুসকোনির দুর্বল স্হানটি শনাক্ত করতে সক্ষম হন।
বারবারা গেররা,
"কোকেন এবং বেশ্যাবৃত্তি হচ্ছে সমাজে উন্নতির চাবিকাঠি" বিচারকের প্রশ্নের জবাব দিতে গিয়ে গিয়ানপাউলো টারানটিনি বলেন, ব্যাবসায় দ্রুত সফলতা ও গুরুত্বপূর্ন কাজগুলো হাসিল করতে গিয়ে বেরলুসকোনির পেছনে তাকে বিশাল অর্থ ব্যায় করতে হয়েছে। তিনি বলেন, বেরলুসকোনির মনবাঞ্ছা পূর্ন করতে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারী মাস অবধি বেরলুসকোনির সম্মানার্থে ১৮টি বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা এবং তার মনবাসনা পূর্ন করার জন্য ৩০ জন ব্যায়বহুল প্রমোদবালা ও দেহপশারীনি সরবরাহ করতে হয়েছিল।
অধিকাংশ প্রমোদবালা ও দেহপশারীনিকে বেরলুসকোনির সাথে রাত্রি যাপনের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে ১ হাজার ইউরো ( ১ লক্ষ টাকা ) পরিশোধ করতেন। প্রত্যেক বারে নিজের বান্ধবি বলে পরিচয় করিয়ে দেয়ায় এ সকল নারীরা যে পতিতা, সেটি বেরলুসকোনির কখনো উপলব্ধি করতে পারতেন না ।
বেরলুসকোনির পেছনে দেদারসে টাকা খরচ করার আরেকটি উদ্দেশ্য ছিল,দেশ ও বিদেশে খ্যাতি অর্জন এবং প্রধানমন্ত্রির ডানহাত ও প্রশাসনিক বিভাগে ক্ষমতাধর গুইদোর বেরতোলাসো সাথে পরিচয় এবং সান্নিধ্য লাভ। অবস্য বেরলুসকোনি একদিন বেরতোলাসো সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন কিনতু কাজের কিছুই হয় নাই।
গিয়ানপাউলো টারানটিনি কর্তৃক আদালতে দেয়া পরপর ৫ দিনের জবান বন্দির অন্তর্ভুক্ত সকল তথ্য যাচাই বাচাই করে তার বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়। টারানটিনি যে সকল প্রমোদবালা ও দেহপশারীনির নাম ও ছবি আদালতে পেশ করেন তাদের মধ্যে কারোলিনা মার্কোনি, বারবারা গেররা, গ্রাসিয়ানা কাপনে এদের সকলকে ২৩ শে সেপ্টেম্বর ২০০৮ সালে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে বেরলুসকোনির সাথে দেখা যায়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



