somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল ফুল

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ”
তুমি এসেছিলে এই শহরে ।আমায় জানিয়েও ছিলে ,তবুও আমি দেখা করতে পারিনি তোমার সাথে । আমার মন একবার বলেছে “যা” আবার বলেছে “না” আমি কখনই ভাবিনি এমন সময়ও আসতে পারে এই জীবনে । তুমি ডাকলে আর আমি গেলাম না । এও কি হতে পারে ? আমি ভাবি শুধু ভেবেই যাই । মাত্র কয়েক মাস আগেও আমি ভাবতাম তুমি কি আসবে আবার এই স্মৃতিঘেরা শহরে ।আবার কি আমি পাব তোমার দেখা । কিন্তু আজ কি হল তুমি আমার এত কাছে তাও আমি পৌঁছতে পারছিনা । আমি তো কখনই এমন চাইনি ।সুব কিছু কেমন যেন হয়ে গেল । আজ তুমি চলে গেলে , তাও আমি পারলাম না তোমার কাছে যেতে ।কেন এমন হচ্ছে কেনই বা সব হারাচ্ছি আমরা ? আমি হারালাম তোমাকে কিন্তু তুমি কেন হারাচ্ছ নিজেকে ।আমি তো মেনেই নিয়েছিলাম সব কিছু সরল ভাবে হবে না ।তুমি যাতে খুশি ,তাতেই ভাল ভাবে থাক । আমি সবকিছু কিছু একটা মনে করে ফাইল বন্দি করে রাখব আর মাঝে মাঝে সেই ফাইল খুলে তোমার লেখা কবিতা পড়ব । মনে করব কোন এক বিদেশিনী এক গাদা প্রেমের কবিতা লিখে হাওয়া হয়ে গেছে ।আমি হারানো সংবাদ মনে করে সেটা পরছি আর লিখনেওয়ালির মুখ কল্পনা করছি
কি অবাক করা নাম তার “লাল ফুল” ।আমি ভাবি ?? এই ফুল কি গোলাপ নাকি কৃষ্ণচূড়া ?? লাল ফুল যখন তখন বোধহয় কৃষ্ণচূড়াই । আমি তোমাকে লাল টুকটুকে ভাবতেই ভালবাসি । তুমি আস আমার দুঃস্বপ্নে লাল শাড়ি আর একবাটি জঘন্য পাস্তা নিয়ে ।আমি কোনদিন পাস্তা খাইনা । খেতে ভালও বাসি না ।কিন্তু এখন খেতে চাই ।ঐ দিন জোর করেই খেয়েছিলাম । তুমি যখন বললে না খেলে পাশের ধানক্ষেতে সব ফেলে দেবে ।তখন সত্যি ভয় পেয়েছিলাম এর পর যদি ঐ বাটি দিয়ে আমার মাথায় বারি দাও । কিন্তু এখন আর ভয় পাইনা ,শুধু তোমাকে আর একবার চাইতাম ।কিন্তু কি হল এই সব ? তুমিই বল । সব সময় তো তুমিই সব ক্লিয়ার করতে আজ কেন তুমি চুপ ।
লাল ফুল ,শোন আমি তোমায় ভালবাসি
খুবই ভালবাসি
কিন্তু আজ আর বলার বল নেই
সব শেষ হয়ে গেছে।
আর লিখনা চিঠি, লিখনা ।
আমি আর পড়তে পারছিনা
আমি হারিয়ে গেছি ,যখন তুমিও গেছ ।
তুমি আসলেই পরবো ,প্লিজ আবার আগের মত ফিরে আস
একবার সাদা বিছানা থেকে উঠে দাড়াও ।
প্লিজ ।একবার
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।

লিখেছেন রাবব১৯৭১, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।
-----------------------------------------------------------
ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়, এক পথে চলে না, এবং এক লক্ষ্যেও পৌঁছায় না। ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নৈতিকতা ও আত্মসংযম। রাজনীতির... ...বাকিটুকু পড়ুন

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

×