somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যালেস্টাইনি শিশু বলছি!

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটি সদ্যোজাত প্যালেস্টাইনি শিশু। আমার মা আমার জন্মের আগেই ইসরাইলী হামলায় মারা যায়। ডাক্তার রা অস্ত্রোপচার করে আমার মৃত মার গর্ভ থেকে আমাকে জীবন্ত উদ্ধার করে। আমি জানিনা আমি নিজে কতক্ষণ বেঁচে থাকব। কারন জন্মের পর প্রথম ছ’মাস আমার শুধুই মায়ের দুধ খেয়ে বেঁচে থাকার কথা ছিল। শুধু দুধ খাওয়া বাদ দিয়েও একটা শিশুকে মায়ের বুকে ঘুমাতে হয়। মায়ের শরীরের ঘ্রাণ পেতে হয়। মায়ের হাসি হাসি মমতা মাখা মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। মা ই শিশুর পৃথিবী। আমি জন্মেই দেখলাম আমার পৃথিবী মৃত!

আমি জানিনা আমি নিজে কতক্ষণ এই অভিশপ্ত পৃথিবীতে বেঁচে থাকব। বেঁচে থাকার আদৌ কোন ইচ্ছেও অবশ্য আমার নেই। তবে মিথ্যেবাদী দের হাতে নিহত হবার আগে মিথ্যেবাদী দের উদ্যেশ্য আমি কিছু কথা বলে ফেলতে চাই। আমার কথাগুলো বোঝার ক্ষমতা অবশ্যই মিথ্যেবাদী অথবা নপুংসক দের নাই!

হে মিথ্যেবাদী রা, তোমরা যদি ভাব আমার পৃথিবীকে হত্যা করে তোমরা তোমাদের পৃথিবীকে নিরাপদ করছ তাইলে তোমাদের সেই ভাবনা ভুল। কারন যেসব নপুংসক রা আজকে তোমাদের সমর্থন দিচ্ছে তারা যদি দেখত তোমাদের বিরুদ্ধে যাওয়াটা তাদের ‘ব্যবসা’র জন্য ভাল তাহলে তারা মুখরা শকুন হয়ে তোমাদের উপরেই ঝাঁপিয়ে পড়ত! তারাও তোমাদের মতই মিথ্যেবাদী এবং একজন মিথ্যেবাদী কখনো আরেকজন মিথ্যেবাদী কে নিরাপত্তা দিতে পারে না।

এই পৃথিবীর তাবৎ মানুষ এখনো নপুংসক নয় এবং এখনো যারা নপুংসক নয় তাদের নির্ভীক ভিসুভিয়াসের লাভায় যদি পর্যাপ্ত আগুন থেকে থাকে তাইলে পৃথিবীটা শেষ পর্যন্ত জীবন্ত থাকার একটা সম্ভাবনা আছে। নিজের শরীরে ছড়িয়ে পড়া ‘পাপ এবং রোগ’ ধ্বংস করার জন্য ‘ধুল পরিমাণ জীবন্ত পৃথিবী’ একবার গা ঝাড়া দিলেই তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে!

আর নপুংসক রাই যদি শেষ পর্যন্ত জয়ী হয় তাইলে পৃথিবী টা পাপ এবং বীভৎস রোগের কামড়ে মরে যাবে। সেই মৃত পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা মানুষের অবস্থা হবে জন্মের পর পর ই মাতৃহারা শিশুর অবস্থার মতই ভয়ঙ্কর!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×