somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিস্টার জেকিল এন্ড ডক্টর হাইড!

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রিজ থেকে বের করা ঠান্ডা টক দই খেয়ে টনসিল ফুলে গেল। অসহ্য ব্যাথা। চিকিৎসা হিসাবে এন্টিবায়োটিক ছাড়াও লবন পানি দিয়ে কুলি করতে হয়। রাতে ঘুমানোর আগে কুলি করলে বেশি উপকার পাওয়া যায়।রাতে মুখ বন্ধ থাকে,কাজেই টনসিল ফুলানোর জন্য যে মাইক্রো অরগানিজম গুলো দায়ী সেগুলোকে রাতের অন্ধকারে ঘায়েল করা মনে হয় লবন পানির পক্ষে সহজ।

চুলায় পানি গরম হতে দিয়ে চুলার দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে পানি ফুটতে শুরু করেছে। তাপশক্তি পেয়ে পানির অনুগুলো ছোটাছুটি শুরু করে দিয়েছে। ছোটাছুটির এক পর্যায়ে তারা অভিকর্ষ কে জয় করবে। ডেকচি’র ক্ষুদ্র আয়তন ছেড়ে পাড়ি দেবে আকাশের দিকে। তখন তারা আর ঘটিতে তোলা জল নয়। তখন তারা মেঘ, দিগঙ্গনা!

পুরো ঘটনা টা ঘটবে নিয়ম মেনে। নিঃশব্দ যুক্তি মেনে। মানুষ যে আজ এত কিছু বানিয়েছে তার নেপথ্যে রয়েছে এরকম কিছু ‘নিঃশব্দ যুক্তি’র আবিস্কার। নিঃশব্দ যুক্তি ‘আজকে ঠিক কালকে বেঠিক, এখানে ঠিক ওখানে ঠিক নয়’ ধরনের ঠুনকো কিছু নয় বলেই আঠারশ শতকে আবিস্কৃত বিমান উনিশ শতকে গিয়ে মাটিতে পড়ে যায় না। পৃথিবীতে নির্মিত মহাকাশ যানের চাকা মঙ্গল পৃষ্ঠে গিয়েও ঠিকঠাক খুলে!

নিজে সৃষ্টি জগতের অংশ হয়েও শুধু বেঁচে থাকা কেন্দ্রিক চিন্তার চেয়ে বেশি কিছু চিন্তা করার ক্ষমতা মানুষের আছে বলেই মানুষ নিজের জীবন কে অন্য প্রানীর জীবনের চেয়ে উন্নত করতে পেরেছে। জীবন কে, জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রকৃতিকে বুঝতে চেয়ে মানুষ নিজের অজান্তেই আবিস্কার করে ফেলেছে চাকা, আবিস্কার করে ফেলেছে ভাষা , আবিস্কার করে ফেলেছে কালি এবং কলম! মানুষের চিন্তা শক্তি ই মানুষ কে মানুষ বানিয়েছে।

তবে প্রত্যেক পার্টিকেলের যেমন এন্টি পার্টিকেল থাকে তেমনি প্রত্যেক মানুষের ও এন্টি মানুষ থাকে। প্রত্যেক ডক্টর জেকিলের পেয়ার হিসেবে তার ভেতরেই থাকেন মিস্টার হাইড। ডক্টর জেকিল ঠিক ততক্ষন মিস্টার হাইড কে নিজের ভেতর ‘হাইড’ করে রাখতে পারেন যতক্ষন তার চিন্তা শক্তি কাজ করে। যখন চিন্তা শক্তি লুপ্ত হয় তখন তিনি নিজেই হাইড হয়ে যান!তার জায়গায় বেরিয়ে পড়ে ভয়ঙ্কর সর্বনাশা মিস্টার হাইড! নিজের এবং অন্যের সর্বনাশ করতে মিস্টার হাইডের জুড়ি নেই।

বর্তমান যুগে সবচেয়ে অসাধারন অথচ অপ-প্রযুক্ত আবিস্কার হচ্ছে তথ্য প্রযুক্তি। অবাধ তথ্য প্রবাহের যুগে মানুষ অবিরাম কথা বলতে পারে ফট ফট। অবিরাম টাইপ করতে পারে খট খট!এই অবিরাম ‘খটখট ফটফট’ এর খপ্পরে পড়ে কখন যে মস্তিষ্কের 'নিঃশব্দ যুক্তিরুমে' তালা পড়ে যায় সেটা নিজেও বুঝতে পারেনা। তালাবদ্ধ মস্তিষ্কের নিরেট দেয়ালে যেটা বাড়ি খায় সেটা যুক্তিরুমের বাইরের বারান্দায় কিছুক্ষন উত্তেজিত লাফঝাঁপ দিয়ে সেন্টিমেন্ট সঞ্চয় করে। তারপর অন্তর্জালের আকাশে ‘ক্ষিপ্ত খট খটাশ ফট ফটাশ পাখি’ হয়ে ডানা মেলে পৃথিবীর শান্তি বিনষ্ট করতে!

পৃথিবী অপেক্ষা করে আছে কখন মানুষ তথ্য প্রযুক্তির পরিমিত যৌক্তিক ব্যবহারে নিজেকে সীমাবদ্ধ করবে।সস্তা পুলকের ডানায় ভর দিয়ে আকাশে উড়ার উত্তেজনা পেতে গিয়ে নিজের সবচেয়ে শক্তিশালী সম্পদ মস্তিষ্কের ব্যবহার হতে নিজেকে এবং পৃথিবীকে বঞ্চিত করবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×