somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মানুষের জয়?

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ান ডে সিরিজের পর টি টুয়েন্টি তেও পাকিস্তান কে পর্যুদস্ত করল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জয়ের ট্রফি নিল বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি। কিন্তু পুরোটা খেলা বা খেলা পরবর্তী অনুষ্ঠান, কোথাও রইল না তাদের স্মরণের ছাপ- যারা মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্তের শিকার হয়ে মৃত্যু বরণ করেছিল অথবা পঙ্গু হয়েছিল আজ থেকে দূ’বছর আগে ঠিক এই দিনে। রানা প্লাজার হতভাগ্য গার্মেন্টস শ্রমিক দের মধ্যে এমন অনেকে নিশ্চয় ছিল যারা বাংলাদেশের জয়ে আমাদের মতই হুল্লোড়ে মেতে উঠত।‘তাসকিন ম্যারি মি’ বলার মত বা ভাবার মত সাহস সঞ্চয় করে উঠতে না পারলেও মনে মনে নিশ্চয় ভাবত- ইস তাসকিন ভাই কি ভাল খেলে!

এই সাধারন শ্রমিকদের বাদ দিয়ে দেশের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত গার্মেন্টস অচল। এরা কেউ তারকা নয়। কিন্তু এরা সবাই মিলে এমন একটা নৌকা চালায় যে নৌকা ভর্তি হয়ে আসা ডলার ইউরোর প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল ভোগ করে অনেকে বড় বড় ব্যবসায়িক, রাজনৈতিক বা চলচ্চিত্র তারকারা। কোন রাষ্ট্রে সবকিছু যখন পয়সা দিয়ে কেনা যায় তখন টাকার খেলায় একবার জিতে গেলেই ক্রমাগত জিততে থাকার সম্ভাবনা তৈরি হয়। টাকার খেলায় যারা জিতে তাদের কাছে ‘খেলে এবং না খেলে পরাজিত’ রা কারনে অকারনে ধর্ণা দেয়। যারা জয়ী তাদের মোক্ষম একটা ধারনা তখন জন্মে যায়- যে পৃথিবীর সকল স্বল্প আয়ের মানুষ আসলে কোন না কোন ভাবে তাদের করুণায় বেঁচে আছে এবং সেই কারনে তারা সেই সব স্বল্প আয়ের মানুষদের প্রভু স্থানীয়। এভাবেই ‘দূর্নীতি নিয়ন্ত্রিত’ রাষ্ট্রের অধিকাংশ মানুষ সীমিত সংখ্যক চতুর মানুষের ইচ্ছের দাসে পরিণত হয় এবং এ ধরনের রাষ্ট্রে মানুষ বলে কোন কিছুর অস্থিত্ত্ব থাকেনা। এখানে যারা থাকে তারা হয় ছোটলোক অথবা বড়লোক। ছোট লোকের মৃত্যু এখানে ততক্ষন খবর থাকে যতক্ষন এটার ‘সেল ভ্যালু’ থাকে! সেল ভ্যালু শেষ-ছোট লোকের জন্য নষ্ট করার সময় ও শেষ।

রানা প্লাজা ধবসে যারা মরে গেছে বা পঙ্গু হয়ে গেছে তাদের মানুষ ভাবলে আজকে বাংলাদেশ কাল ব্যাজ পরে খেলতে নামত। আজকের জয় টা তাদের উতসর্গ করা হত। প্রধান্ মন্ত্রী যদি সত্যিকারের সাধারন মানুষের মন্ত্রী হতেন তাহলে তাদের কথা একবার অন্তত স্মরণ করতেন।এই জয়টাকে তখন সত্যি সত্যি সাধারন মানুষের জয় বলা যেত।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×