somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমপ্লান নিয়ে কমপ্লেইন

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞাপনের ভাষাটা মুটামুটি এরকম-
একদল সদ্য কৈশোরে পা দেয়া বালক। তারা নানান রকম শারীরিক কসরত করেও লম্বা হতে পারছেনা। কিন্তু একটা বালক দেখা গেল তরতর করে বেড়ে উঠেছে। সবাই সমস্বরে চিৎকার করে বলছে- তুই এত তাড়াতাড়ি বেড়ে গেলি কি করে? সুইমিং পুলে দাঁড়ানো এক বালক প্রবল ঈর্ষান্বিত চিৎকার করে বেড়ে উঠা বালক কে জিজ্ঞেস করছে- কি খাবার খা...স রে তুও ই ই ই?

বেড়ে উঠা বালক তখন গর্বের সাথে ঘোষনা করে- আই ইম এ কোমপ্লান বোই!

বিজ্ঞাপন টা যতবার দেখি কেমন যেন খটকা লাগে।– জেনেটিক কারন ব্যতিরেকে কমপ্লান নামক দুধ খেলে একটা বাচ্চা লম্বা হয়ে যাবে- এই মিথ্যে তথ্য পরিবেশনের জন্য খটকা লাগে তা নয়। কারন বিজ্ঞাপনের উদ্যেশ্য পণ্যের প্রচার, সত্যের প্রচার নয়। খটকার কারন ভিন্ন।

যে লক্ষ লক্ষ বাচ্চারা এই বিজ্ঞাপন দেখছে তাদের মাথায় কি এটা ঢুকে যাচ্ছেনা যে-লম্বা হওয়া টা একটা অত্যাবশ্যকীয় ব্যাপার! স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে কিছু বালক লম্বা হবে। কিছু বালক খাটো হবে। শারীরিক কসরত করে বা পুষ্টিকর খাবার খেয়ে সেটার খুব সামান্য এদিক ওদিক হতে পারে। কারন- যেকোন প্রানীর টোটাল অর্গানিজম টা জেনেটিক প্রোগ্রাম অনুযায়ী বেড়ে উঠে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর পরস্পরের মধ্যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। কাজেই কোন খাবার খাইয়ে কাউকে জেনেটিক কোড নির্ধারিত এই প্রোগ্রাম থেকে বের করে এনে অস্বাভাবিক লম্বা বা খাটো বানিয়ে দেয়া সম্ভব না। তাহলে যে বাচ্চারা খাটো থাকছে তারা কি এই বিজ্ঞাপন দেখে ভাবছে না- ইস লম্বা না হওয়ায় ঠকে গেলাম!

উঠতি বয়স টাই হচ্ছে শারীরিক বৈশিষ্টের কারনে হীণমন্যতা বা উচ্চমন্যতা তৈরি হবার বয়স। বয়োসন্ধিকালে বা উঠতি যৌবনে মানুষের মন থাকে যৌন আকর্ষণ কেন্দ্রিক। যৌবন উদগমের সাথে সাথে মানুষের মনে এই ভাবনা উদয় হওয়া স্বাভাবিক- সে বিপরীত লিঙ্গ কে কতটুকু আকৃষ্ট করতে সক্ষম। বালকদের মধ্যে যারা স্বাস্থ্যবান যাদের তাড়াতাড়ি দাড়ি গোঁফ গজায় তারা গৌরব বোধ করে। তুলনায় যাদের স্বাস্থ্য ক্ষীণ এবং দাড়ি গোঁফ উঠতে দেরি হয় তারা হীণমন্যতায় ভুগে। বলাবাহুল্য, এসবের সাথে মানুষের সত্যিকারের যৌন স্বাস্থ্যের সম্পর্ক কতটুকু সেটা সেই বয়সে যাচাই করার কোন উপায় থাকেনা( আমি যে সমাজে বড় হয়েছি সেই সমাজের প্রেক্ষিতে বলছি) এবং এই হীণমন্যতা তার সামগ্রিক জীবনে একটা নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যা দূর করার জন্য বয়োঃসন্ধিকালে বালক বালিকা উভয় কে বিজ্ঞান সন্মত যৌন শিক্ষা প্রদান করা অতীব জরুরী।

এখন উঠতি বয়েসী বালক দের যদি ক্ষনে ক্ষনে এটা মনে করিয়ে দেয়া হয় লম্বা হওয়া টা অতি জরুরী বিষয় তাহলে যারা লম্বা নয় তাদের মনে এটাকে কেন্দ্র করে গেঁড়ে বসতে পারে হীনমন্যতার শিকড়। আবার যারা লম্বা চওড়া আছে তাদের এই বিজ্ঞাপন দেখে মনে হতে পারে বেঁটেদের তুলনায় তারা সুপিরিওর। এই বিজ্ঞাপন কিশোরদের মনস্তত্ত্বে সত্যিকারের কতটুকু এবং কি প্রভাব ফেলছে সেটা নিয়ে আমার মনে হয় অনুসন্ধান করা উচিৎ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×