somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টই টুম্বুর

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টই এর মাথার ভেতর রিমঝিম শব্দ হতে লাগল। আল্লাহ, পৃথিবী এত এত সুন্দর কেন? কেন?? আজকে সত্যি সত্যি ই টুম্বুর এর সাথে তার বাসর রাত! টুম্বুর আজ তাকে বুকে নেবে। নিবিড় উত্তাপে জড়িয়ে বলবে- ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!!! তারপর? তারপর?? তারপর??? অসম্ভব, অসম্ভব, অসম্ভব একটা লজ্জ্বা টই কে গ্রাস করে ফেলল! টই এর গাল গোলাপী হতে হতে, গোলাপী হতে হতে, গোলাপী হতে হতে… সারা পৃথিবীটাই গোলাপী রঙে ছেঁয়ে গেল।

বাড়ির পেছনের গাব গাছের মাথায় খুক করে কাশল খ্বাহেশ জ্বীন!! তার আগুনের রানের উপর মাথা রেখে ঘুমাচ্ছিল খুকশা জ্বীন। মাথায় থাবড় দিয়ে খুকশা কে ডাকল- ও খুকশা!! আইজ হেতে আর হেতি’র বাসর রাইত। চ আজকে হেতে আর হেতির সাথে হেবি মাজাক করি, চ!

খুকশা লাফ দিয়ে উঠল। তার বাম হাতের বুড়া আঙ্গুলের বিশাল নখ দিয়ে খ্বাহেশ এর গালে একটু আঁচড়ে দিল। তারপর গাব গাছে বিশাল একটা ঝাঁকি দিল। উঠানের মুরগি গুলা কক কক করে ডেকে উঠল। মোরগ গরম চোখে তাদের ধাতানি দিল! খ্বাহেশ ‘ধুর মাগি’ বলে খুকশা’র পিঠে দুম দুম করে কিল বসিয়ে দিল। খুকশা খেক খেক করে হেসে উঠল।

টুম্বুর ফার্মেসি’র দিকে এক পা আগায় ত তিন পা পিছায়! এক পা আগায় ত তিন পা পিছায়!! শালার বন্ধু বান্ধব! বেছে বেছে আজ সবাই ব্যস্ত। তার বিয়েতে কেউ ই থাকবেনা। তা, না থাকুক, কুরিয়ার, পার্শ্বেল বলে ত একটা জিনিষ আছে! তিন মণ তিন মণ ছয় মণ ভারি পা নিয়ে আল কুতুব ফার্মেসি’র সামনে দাঁড়িয়ে বুকে থু থু দিল টুম্বর-
-খুক! প্যারাসিটামল আছে?

দোকানি প্যারাসিটামল দিল।

- খুক! ওরস্যালাইন আছে?

দোকানি ওরস্যালাইন দিল!

- খুক! নাপা সিরাপ আছে?

দোকানি নাপা সিরাপ দিল!!

- খুক খুক খুক!! আ... আইজকে আমার বিয়া...খুক খুক!!

দোকানী খিক করে হাসল। তারপর এক প্যাকেট ‘সেন্সেটিভ’ দিল!!!

বাসর ঘরে গভীর রাত। ভালোবাসার প্রাইমারী স্কুল, হাইস্কুল, কলেজ পর্ব শেষ করে টই টুম্বুর এখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে! ভালোবাসা বিশ্ববিদ্যালয়ের পাসওয়ার্ড সেন্সেটিভ এর প্যাকেট বেড সাইট টেবিলের উপর রাখা আছে। শুধু টেবিল ল্যাম্প ছাড়া ঘরের বাকী সব আলো নেভানো। বাড়ি’র পেছনে গাব গাছের উপর আবার খুক করে কাশল খ্বাহেশ জ্বীন! পাশে বসে মাথার উকুন মারছে খুকশা!!

-ও খুকশা, তুই যা! কার্নিশ দিয়া ঢুকপি! শুরুতেই টেবিল লেম্প উল্টাই ঘর আন্ধাইর করবি! তারপর পেকেট লি আসবি!

- তুই যাবিনা কিয়ের লেই? শালার পুত! তুই যাং! আঁই গাছের ডালে বয়া বয়া মজাক দেহিং!

- লক্ষ্মী সুনা পুটুস! তুই যাং! আঁই মজাক দেহিং! যাং সুনা! যাং, যাং!!

খ্বাহেশ খুকশার গালে পুট পুট করে চুমু খেল। খুকশা’র আগুনের গাল থেকে ‘গোলাপী রেডিয়েশন’ বের হতে শুরু করল! সে আর দেরি না করে কার্নিশ দিয়ে উড়ে বাসর ঘরে ঢুকল।

বাসর ঘরে চুম্বন ঝড় ততক্ষণে স্থান কালের সীমা অতিক্রম করেছে! ‘পাসওয়ার্ড’ এর জন্য বেড সাইড টেবিলের দিকে হাত বাড়াল টুম্বুর! দপ করে নিভে গেল টেবিল ল্যাম্প! সারাঘরে অন্ধকার!! টই অস্ফুটে বলল- বাত্তি ফুটে গেছে! ইঁ ইঁ!! টুম্বুর পাগলের মত টেবিলের উপর,নীচ, ড্রয়ার হাতড়াতে লাগল। নেই! সেন্সেটিভ কোথাও নেই!!

গাবগাছের উপর খ্বাহেশ আর খুকশা জড়াজড়ি করে নাচছে। টই এবং টুম্বুরের প্রেমের শুরু থেকেই তারা দুজনের সাথে আছে। এর আগেও তারা দুজনের সাথে অনেক মাজাক করেছে। কিন্তু আজকের মাজাকের কোন তুলনা হয়না!!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×