আমি ব্লগ এ লিখি কিন্তু আমি যে ধরনের লেখা লিখি তা মানুষ খায় কম, কারন বেশির ভাগ মানুষ খুজে চটকদার , মজার মজার কথা, আবার কেউ খুজে রোমান্টিক কাহিনী।কিন্তু আমি তো ওই সব পারি না।
আমি নিজে একটা যুবক মানুষ কিন্তু আমি নিজেই ভাবি আমাদের নিজেদের কে নিয়ে , দেশ নিয়ে , অকর্মা যুব সমাজ নিয়ে। আমরা আসলেই ভাবি না আমাদের ভবিষ্যতে কি হবে, কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের।
আমরা আজ চোখ যে বন্ধ করে আছি, তার ফল আমরা যেমন ভোগ করছি , আমাদের প্রজন্মও তা ভোগ করবে, বরং আরো বেশিই করবে। এটাই হবে ভাগ্য। সেই সময় আমরা সমাজ কে গালি দিব, গালি দিব সিস্টেম কে। আমি মনে করি, এখন যখন আমরা সমাজ কে কিছু দিতে পারিনি, সমাজ কে বদলানোর শক্তি থাকা সত্ত্বেও মগ্ন ছিলাম শুধুই আমোদ আর ফুর্তিতে , তখন আমাদের প্রজন্মের বেলায় এই সমাজ কে গাল মন্দ করার কোনও অধিকার আমাদের থাকা উচিত নয়, অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে ঠিক।
সমাজে শিষ্টাচার বলে কিছু আছে বলে আমি মনে করি না, অবশ্য থাকার কথাও না। যেই দিন আসছে, ছেলে মেয়ে তে কোনোই তফাৎ নেই। নেই কারো মান সম্মান ইজ্জতের পরোয়া,লেখাটি কিছু সংখক মানুষের জন্য, আমি আবারও বলছি লিখাটি সবার জন্য নয়। কেউ কি কখনও আমাদের অবস্থান কোথায়? কিভাবে এখান থেকে বের হওয়া সম্ভব? এখন ও কি সময় হয়নি? এখন ও অনেক কিছুই করার আছে।
নিজে বদলালেই সমাজ বদলাবে। এক জন বদলে গেলে তাকে দেখে ৫ জন উদ্ভুদ্ধ হবে। আমি আমার এই লিখার মধ্যেই এর অন্তর্নিহিত ভাব রেখে দিয়েছি। শেষে একটা কথাই বলব। “সময় আছে এখনও, আসুন নিজেদের মন মানসিকতা বদলাই, সুন্দর একটা সমাজ ও দেশ উপহার দেই আমাদের ভবিষ্যৎ কে, যেখানে আমরা সকলে একটু ভালোভাবে , নিশ্চিন্তে মরতেও পারবো” ।
আসুন সবাই এক হয়ে ধনী গরীব নির্বিশেষে সুন্দর সুখি একটা সমাজ গঠনে উদ্যোগী হই, আমাদের জন্যই।
ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

