দক্ষিনের জানালার স্নিগ্ধ বাতাস এসেও জুড়িয়ে দেয় না প্রাণটা। কারন.. ওই দিকটাতে যে কোন জানালাই নেই।
আজ যদি চাঁদটা থাকত! হতই না হয় আধ ভাঙা.....মনের পুণ্য গুলো থেকে জঞ্জালগুলোকে বিচ্ছিন্ন করা যেত।
হাতটা হঠাৎ নিজেরই চোখের সামনে চলে এলো। এখনও শেষ বিদায়ের উষ্ণতা আর স্নিগ্ধতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। চেপে ধরলাম জানালার শার্সি__ যেখানে একমাত্র আঁধারই সঙ্গী। দূরে একটা বাতি তিরতির করে জ্বলত...তবে আজ সত্যিই অনেক দেরি হয়ে গেছে।
নিজেকে হাজার জনের ভিড়ে শতটা রং দিয়েছি...তাই আজ কাল কে বেছে নিয়ে পেঁচার অনুভব অনুভুত করাই না হয় শুরু করলাম...ভোরে শিউলি হয়ে ঝড়ে পরব। শুকিয়ে যাব ঘাসের ডগায় শিশির ফোঁটা হয়ে...যেভাবে আমিত্ব হারাচ্ছে এখন ভেজা গালের শেষ প্রান্তে....
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১১ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



