প্রিয় বান্ধবী,
অনেক দিন খাম ছিঁড়ে চিঠি পড়া হয় না। ইচ্ছে পূরণ করবে সে আশাতেই লিখছি।
এটা কেমন চিঠি হল বল তো? শুরুতেই শুভেচ্ছার বদলে হাবিজাবি লিখে ফেললাম! তুমি তো জান আমি অগোছালো একটা মেয়ে। জীবনটাকেও অগোছালো করেই রেখে দিয়েছি। আজ বড় গুছিয়ে নিতে ইচ্ছে করছে। তোমাকে দারুন ভাবে দরকার কিন্তু আমরা আর পাশাপাশি নেই।
জানো? প্রতিদিন যে বকুল গাছটার ফুল আমায় দিতে সেটা আজ অনেক বড় হয়ে গেছে। আজও অনেকেই ফুল কুড়ায় কিন্তু আমি পাই না। মনের দুঃখ গুলো যেখানে জলাঞ্জলী দিতাম সে পুকুর পাড়টা ভেঙ্গে পড়েছে। সেই চাঁদ তারা সবই আছে কিন্তু আজ তারা কেমন যেন সৎ বোনের মত আচরন করে আমার সাথে। নৌকা করে আজ আমি একাই দিগন্ত ছোঁয়ার চেষ্টা করি। রবি ঠাকুর, শরৎ বাবু, হিমু...সব পরে আছে তর্ক করার মানুষ নেই বলে। মায়া বাড়িয়ে চলে যাওয়া অনেক বন্ধুই জুটেছে তোমার অবর্তমানে আমার ময়না পাখিটাই আমার নাম ভুলে গেছে!
রৌদ্র এখনও ছায়া ফেলে...শুন্য চোখে সেই ছায়ায় বসে আজ হঠাৎ ক্লান্তি বোধ করছি। মিছে হাসিতে মনটা আমার অভিমান করেছে।
বহু দিন অশ্রু নিয়ে খেলি না। তুমি একবার এসে আমাকে কাঁদিয়ে দিয়ে যাও।...আজ আমাকে কাঁদানোর মানুষের বড় অভাব পরেছে।
তোমার পথে চেয়ে থাকা
ব্যাকুল বান্ধবী
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।