আপনি কি মাংসপিণ্ড সম্পন্ন জন্ম-মৃত্যু সর্বস্ব একটা কঙ্কাল? না হলে আসুন দু'টো কথা শুনে যান......
আপনি এই লাইনটা পড়ে প্রমান করলেন যে আপনি মনে করেন আপনার হার্ডওয়্যার(দেহ)_এর সফটওয়্যারটি আপনার ব্রেইন নয় আপনার আত্মা। ধর্ম ছাড়া এই আত্মার পরিণতি ব্যাখ্যা করতে পারে এমন কি আছে বলতে পারেন?
আত্মার পরিশুদ্ধি এবং সুপরিণতির জন্য নিজ ধর্মের প্রতি নিষ্ঠাবান হওয়া ছাড়া উপায় নাই।
ইসলাম বাদে অন্য ধর্মের অনুসারীদের জন্য আমার কথা এখানেই শেষ। তাদেরকে এখানেই বিদায়ী ধন্যবাদ জানাচ্ছি।
এই লাইনটা যিনি পড়ছেন ধরে নিতে বাধ্য হচ্ছি তার ধর্ম ইসলাম। তার মানে আপনি মুসলিম। আপনার ঈমান আছে_
১. আল্লাহ্র উপর
২. ফেরেশতাদের উপর
৩. আল্লাহ্র কিতাবসমূহের উপর
৪. রাসূলগনের উপর
৫. শেষ বিচারের দিন কেয়ামতের উপর
৬. তাকদিরের ভাল মন্দ আল্লাহ্র তরফ থেকেই নির্ধারিত তার উপর
৭. মৃত্যুর পর পুনরুত্থানের উপর
মুসলিম ভাই ও বোনেরা এখন যদি আপনাকে বলা হয়_
আল্লাহ্ মহান,আল্লাহ্ মহান
আল্লাহ্ মহান,আল্লাহ্ মহান।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্ ছাড়া কোন মা'বূদ নেই,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্ ছাড়া কোন মা'বূদ নেই।
আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ(সাঃ) আল্লাহ্র রাসূল,
আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ(সাঃ) আল্লাহ্র রাসূল।
এস নামাজের দিকে,এস নামাজের দিকে
এস কল্যাণের দিকে,এস কল্যাণের দিকে
আল্লাহ্ মহান,আল্লাহ্ মহান।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্ ছাড়া কোন মা'বূদ নেই।
আপনি কি এই ডাকে সাড়া না দিয়ে পারবেন???
আল্লাহ্কে বিশ্বাস করা মানে আল্লাহ্ আছেন শুধু এতটুকু বিশ্বাস করা না, বরং এটাও মনে গেঁথে নেওয়া যে পৃথিবী সহ যা কিছু দৃশ্য ও অদৃশ্য বিদ্যমান সেগুলোর নিয়ন্ত্রণকারী, নির্দেশকারী এবং মালিক একমাত্র তিনিই। তাঁর আদেশ-নিষেধেই সব কিছু সম্ভব হয়। তাঁর বিধি নিষেধ অমান্য করলে আছে শাস্তি, আর মেনে চললে আছে পুরস্কার।
একজন মুসলিম হয়ে তাঁর আদেশ(ফরজ) অমান্য করার সাহস আমাদের হয় কিভাবে!! দিনে পাঁচবার আল্লাহ্র ইবাদাতের জন্য যখন মসজিদে ডাকা হয় (যা কিনা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে) তাকে কিভাবে আমরা অবজ্ঞা করতে পারি!
আযান আর কিছুই নয়_ আরবিতে বলে যাওয়া আল্লাহ্র আদেশ পালনের আহ্বান মাত্র।
নিজের আত্মার প্রতি করুণা করুন, এটা একদিন ঠিকই আল্লাহ্র বিচার পাবে। আপনার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিন।
আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।