somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যানুসন্ধান কি সকলেরই দায়িত্ব?

০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব জাতি শত শত চিন্তা-দর্শন, মত,পথ ও ধর্মে বিভক্ত।এর মধ্যে থেকে কোন মত, পথ বা ধর্ম ঠিক তা খুজে বের করাই হল সত্যানুসন্ধান।

যে যেই ধর্ম,মত বা পথের অনুসারি সে সেই ধর্ম,মত বা পথকে ১০০% সঠিক মনে করে। আর যখন আপনি মনে করবেন যে আপনার ধর্ম,মত বা পথ ১০০% নির্ভূল এবং এর বাইরে যা কিছু আছে সবই ভূল তখন তো আপনি মনে করবেন সত্যানুসন্ধানের দায়িত্ব আপনি ও আপনার ধর্মাবলম্বীরা/মতালম্বীরা ছাড়া পৃথিবীর বাকি সকল লোকের দায়িত্ব সত্যানুসন্ধান করা।আপনি মনে করেন সত্যানুসন্ধান অন্যের দায়িত্ব আর অন্যেরা মনে করে সত্যানুসন্ধান আপনার দায়িত্ব।সকলেই নিজ নিজ ধর্ম,মত বা পথ নিয়েই ১০০% সঠিক মনে করে সন্তুষ্ট। আর এ কারনেই প্রত্যেক ধর্ম,মত বা পথের অনুসারিরা তাদের নিজেদের মধ্যে আংশিক বা সর্ম্পূর্ণ বা যতটুকুই ভূল রয়েছে তা কখনো আর সংশোধীত হয় না।পৃথিবীর সকল ধর্ম, মত ও পথের লোকেরা যদি পরস্পর পরস্পরের চিন্তাধারা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেয়ার করত তাহলে মানবতা বড়ই উপকৃত হত।
আপনি নিজ চোখে দেখছেন একটি হাতি দাড়িয়ে রয়েছে, উহাকে যখন কেউ ঘোড়া বলে তখন তার সাথে আলোচনা কিসের, সে তো আপনার দৃষ্টিতে চরম মূর্খ, তার সাথে কথা বললে আপনি তো তাকে শেখানোর মুড ও ‍দৃষ্টিভঙ্গি নিয়ে মুখোমুখি হবেন। একই রকম দৃষ্টিভঙ্গি আপনার চিন্তা, মত বা পথের বিপরীত পক্ষের লোকেরাও করে থাকে। আপনি যেটিকে হাতি হিসাবে দেখছেন সেটিকে অন্য কেউ ঘোড়া বা গন্ডার হিসাবে দেখছে।কার দৃষ্টিতে কতটুকু সমস্যা তা কে সংশোধন করবে?কেউ তো মানতেই চায় না যে তার মত,পথ বা ধর্মে ভূল থাকতে পারে।সাধারন মত,পথ বা বাদ-মতবাদের ক্ষেত্রে পারস্পারিক আলোচন-সমালোচনা কিছুটা হলেও সহজ, কিন্তু ধর্মের বিষয়ে কথা বলা স্পর্শকাতর-যদিও ধর্মের নামেই সবচেয়ে বেশি মূর্খতা হয়ে থাকে। আপনার ধর্ম সঠিক কিনা বা স্রষ্টা আদৌ কোন ধর্ম দিয়েছেন কিনা এসব যাচাই বাছাইয়ের চিন্তা করাই তো বড় পাপ মনে করেন। শিশুকাল থেকে যাচাই-বাছাইয়ের বদলে নিজ ধর্মকে অতি শ্রদ্ধা ও পবিত্র মনে করতে শিখেছেন, তাতে যে ভূল থাকতে পারে তা ভাবার অবকাশ কোথায়?ভাল ও পবিত্র কিছুকে শ্রদ্ধা করা অবশ্যই ভাল কাজ।তবে আপনি যেটাকে ভাল বলছেন তা তো অবশ্যই বিবেক বুদ্ধি ও প্রমাণ দ্বারা যাচাই করে নিতে হবে, এরপর শ্রদ্ধার প্রশ্ন আসে। সবচেয়ে জ্ঞানী ও আলোকিত ব্যক্তি তারাই হতে পারবে যারা-১. অন্ধত্ব ও গোড়ামিত্ব পরিহার করে এরুপ চিন্তা করতে পারবে যে আমার নিজ ভাবনা যত সঠিকই মনে হোক না কেন কাল তাহা পরিবর্তন হতে পারে।
২. আমি মানুষ। আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারনে আমি আজ যা চরম সত্যে হিসাবে মনে করছি তা ভূলও হতে পারে।
৩. আমার নিজ চোখে দেখা বিষয়ও ভূল হতে পারে। আপনি নিজ চোখে যদি দেখে একটি বিড়াল আপনার সামনে বসে আছে আর কেউ যদি বলে উহা বিড়াল নয়, সাথে সাথে আপনি তার থেকে বা তার অনুসারিদের থেকে উহার ব্যখ্যা জানার চেষ্টা করুন (শেখার নিয়তে, তর্কে পরজিীত করার স্বার্থে নয়)।গ্রহণযোগ্য হলে গ্রহণ করুন, গ্রহণযোগ্য ব্যখ্য না পেলে বিনয়ের সাথে বলুন আপনার বিবেচনায় আপনি তখনও সঠিক হিসাবে গ্রহণ করতে পারছেন না, পরবর্তী যদি কখনও তার বক্তব্য আপনার কাছে গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয় তখন আপনি গ্রহণ করবেন।
৪. ভিন্ন মতের বা ধর্মের কারো সাথে গঠনমূলক বিতর্কে ভিন্ন মতের ব্যক্তি যদি তার বক্তব্য প্রমাণ করতে ব্যর্থ হয়, তার অর্থ নিশ্চিতভাবে কখনও এই হয় না যে সে ভূল ছিল আর আপনি ১০০% সঠিক।কারন হতে পারে যিনি বিতর্কে তার বক্তব্য প্রমানে ব্যর্থ হলেন তিনি হয়ত গুছিয়ে কথা বলতে পারেন না বা সংশ্লিষ্ট বিষয়ে অপর্যাপ্ত জ্ঞান রাখেন।তবে ইহা তার বিষয়টি ভূল হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে।
৫. যেহেতু পৃথিবীর সকল ব্যক্তির কাছে নিজ ধর্ম বা দর্শন ১০০% সঠিক বলে প্রতিয়মান হয়, কারো জন্য এ দাবি করা ঠিক নয় যে তার ধর্ম বা চিন্তা দর্শন এতটাই নির্ভূল যাতে বিন্দু মাত্র ভূল নেই বা থাকতে পারে না। কেউ এতটুকু বলতে পারে যে আমার জ্ঞানানুসারে এখন পর্যন্ত আমি যতটুকু বঝতে পারছি সে আলেকে অমুক ধর্ম বা চিন্তা দর্শন ১০০% নির্ভূল বলে প্রতিয়মান হচ্ছে, তাই আমি উহাকে বাস্তব জীবনে পালন ও প্রচার-প্রসারে চেষ্টা সংগ্রাম করছি। যে কেউ আমার অনসৃত ধর্ম বা দর্শন নিয়ে গঠনমূলক সমালোচনা করলে তাকে আমি বন্ধ মনে করি, কারন সে হয়ত আমার কোন ভূল থাকলে ধরিয়ে দিবে অথবা পারস্পারিক আলোচনার কারনে সে হয়ত কিছু শিখবে। বিশ্বের আমরা সকলেই সকলের ছাত্র।
কেউ প্রশ্ন করতে পারেন যে মানবীয় চিন্তা দর্শনে ভূল থাকতে পারে, তাই মানবীয় চিন্তা দর্শন ও বাদ-মতবাদের ক্ষেত্রে আমার উপরোক্ত বক্তব্য খাটে-কিন্তু স্রষ্টা প্রদত্ত কোন বিধান কেউ অনুসরণ করলে সে বিধানের ক্ষেত্রে কোন প্রশ্ন তোলা তো সাজেই না বরং স্পর্ধার শামিল। আমি আপনার কথার সাথে একমত যে স্রষ্টার কোন বিধানে ভূল থাকতে পারে না আর তার বিধানের কোন বক্তব্যর বিষয়ে প্রশ্ন তোলা চরম হঠকারিতা বৈ কিছু নয়। তবে কোন পুস্তক বা বিধানকে স্রষ্টা প্রদত্ত বলে কোন ব্যক্তি বা জাতি দাবি করলে তা আসলেই স্রষ্টা প্রদ্ত্ত কিনা তা যাচাই বাছাই না করে স্রষ্টার হিসাবে গ্রহণ করা চরম মূর্খতার পরিচয়। স্রষ্টার বিধান হিসাবে আপনার কাছে ১০০% প্রমানিত হলে তখন আপনি প্রশ্ন তুলতে পারেন না।সুতরাং কোন পুস্তক আসলেই স্রষ্টা প্রদত্ত কিনা তা প্রশ্ন করা ও যাচাই-বাছাই করা শুধু উচিতই নয় প্রত্যেক বুদ্ধিমান মানুষের দায়িত্ব।
অতএব সত্যানুসন্ধানের দায়িত্ব পৃথিবীর সকল মানুষের। (চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×